Aarmy Jawan Drove Car into Station: স্টেশনে অপেক্ষায় যাত্রীরা, হুড়মুড়িয়ে প্লাটফর্মে ঢুকে পড়ল মৃত্যুদূত…

Aarmy Jawan Drove Car into Station: স্টেশনে অপেক্ষায় যাত্রীরা, হুড়মুড়িয়ে প্লাটফর্মে ঢুকে পড়ল মৃত্যুদূত…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তোলপাড় মেরঠ ক্যান্টনমেন্ট স্টেশন। গাড়ি চালিয়ে হুড়মুড়িয়ে স্টেশনে ঢুকে পড়ল এক সেনা জওয়ান। চলে এলেন একেবারে প্লাটফর্মে দাঁড়িয়েথাকা ট্রেনের কাছে। যাত্রীরা সরে গেলেন দৌড়ে। গোটা ঘটনা ধরা পড়েছে স্টেশনের সিসিটিভি ক্যামেরায়। শুক্রবার সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে।

রেল পুলিসের দাবি, ঘটনার সময় সন্দীপ ঢাকা নামে ওই জওয়ান নেশাগ্রস্থ ছিলেন। ঠিক কবে ওই ঘটনা ঘটেছে তা এখনও স্পষ্ট নয় তবে ভিডিয়োতে দেখা গিয়েছে গাড়িটি ঝাড়খণ্ডে রেজিস্ট্রেশন। গাড়িটি চলে এসেছে একেবারে ট্রেনের কাছাকাছি। ওই জওয়ানকে গ্রেফতার করেছে পুলিস। ডাক্তারি পরীক্ষায় দেখা গিয়েছে ঘটনার সময় মত্ত ছিলেন সন্দীপ।

মেরঠ পুলিসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, সেনা জওয়ান সন্দীপ ঢাকা যা করেছেন তাকে যাত্রীদের প্রাণহানি হতে পারত। তার বিরুদ্ধে একাধিক ধারায় মামলা করা হয়েছে।

ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার মেডিক্যাল টেস্টও করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে ঘটনার সময় নেশা করেছিলেন সন্দীপ। তার গাড়টি বাজেয়াপ্ত করা হয়েছে। সন্দীপের লাইসেন্টটিও নিয়ে নেওয়া হয়েছে। সেটি বাতিল করারও আবেদন করা হয়েছে।

জানা যাচ্ছে সন্দীপ সেনায় কর্মরত। বর্তমানে কর্মরত রয়েছেন দিল্লিতে। এক আত্মীয়র চিকিত্সার জন্য এসেছিলেন মেরঠে। শুক্রবার তার এগারোটা নাগাদ ওই ঘটনা ঘটে।

(Feed Source: zeenews.com)