Birbhum News: সিউড়ি তিলপাড়া ব্রিজে বিপর্যয়! তারপর যা ঘটল! বড় সিদ্ধান্ত প্রশাসনের

Birbhum News: সিউড়ি তিলপাড়া ব্রিজে বিপর্যয়! তারপর যা ঘটল! বড় সিদ্ধান্ত প্রশাসনের

Birbhum News: দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সড়ক সংযোগকারী ব্রিজ, সিউড়ির তিলপাড়া ব্রিজ। এখন বিপদের মুখে। দীর্ঘদিন ধরেই ব্রিজটির খারাপ অবস্থায় থাকলেও সম্প্রতি তার অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে।

তিলপাড়া ব্যারেজে বন্ধ হল বাইক চলাচল

সুদীপ্ত গড়াই, বীরভূম: দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সড়ক সংযোগকারী ব্রিজ, সিউড়ির তিলপাড়া ব্রিজ। এখন বিপদের মুখে। দীর্ঘদিন ধরেই ব্রিজটির খারাপ অবস্থায় থাকলেও সম্প্রতি তার অবস্থা আরও শোচনীয় হয়ে উঠেছে। বৃহস্পতিবার সকালে ব্রিজের ওয়াটার ডিভাইডারে পুরনো ফাটল আরও বড় আকার নেয় এবং একাংশ ধসে পড়ে যায় জলাধারের ১৩, ১৪ ও ১৫ নম্বর গেটের সামনে।