Indian Student Death: মর্মান্তিক মার্কিন মুলুক! রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন, আচমকাই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লেন একুশের ভারতীয় তরুণী…

Indian Student Death: মর্মান্তিক মার্কিন মুলুক! রাস্তা পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন, আচমকাই গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়লেন একুশের ভারতীয় তরুণী…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কানাডায়া ২১ বছর বয়সী ভারতীয় পড়ুয়াকে হাড়হিম খুন। ২১ বছরের হরসিমরত রন্ধাওয়ারকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয়। ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে।

হ্যামিলটন পুলিস মঙ্গলবার অন্টারিওর নাইয়াগ্রা ফলসে ৩২ বছর বয়সী অভিযুক্ত জারডেইন ফস্টারকে গ্রেফতার করে। পুলিস সূত্রে জানা গিয়েছে, তার বিরুদ্ধে আরও তিনটি খুনের চেষ্টার অভিযোগও আনা হয়েছে। এই তথ্য সংবাদ সম্মেলনে জানিয়েছেন অ্যাক্টিং ডিটেকটিভ সার্জেন্ট ড্যারিল রিড জানিয়েছেন।

রন্ধাওয়া মোহক কলেজে ফিজিওথেরাপি কোর্সে দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন ২১ বছরের হরসিমরত রন্ধাওয়ার। এপ্রিলের ১৭ তারিখে তিনি আপার জেমস স্ট্রিট ও সাউথ বেন্ড রোডের মোড়ে একটি বাস স্টপের কাছে দাঁড়িয়ে ছিলেন, তখন তাঁর গায়ে গুলি লাগে। পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। আরও জানা গিয়েছে, তিনি তখনই বাস থেকে নেমে রাস্তায় পার হওয়ার জন্য অপেক্ষা করছিলেন, সেই সময়ই একটি গুলি এসে তাঁকে লাগে।

ঘটনার সূত্রপাত:
জানা গিয়েছে, চারটি গাড়ির অন্তত সাতজন ব্যক্তি একটি বিবাদে জড়িয়ে পড়েন। যা পরে ভয়ংকর রূপ নেয়। গাড়িগুলোর মধ্যে গুলি চালানো হয় এবং কমপক্ষে দুটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়েছিল। পুলিস জানিয়েছেন, ‘“হরসিমরত ছিলেন একজন নিরীহ পথচারী। তিনি শুধু স্থানীয় এক জিম থেকে বাড়ি ফিরছিলেন, সেই সময়ই গুলিতে আক্রান্ত হয়ে মারা যান।’

(Feed Source: zeenews.com)