পার্কিং নিয়ে বচসা, তার জেরেই খুন হতে হল হুমা কুরেশির খুড়তুতো ভাইকে ! ঘটনার CCTV ফুটেজ প্রকাশ্যে

পার্কিং নিয়ে বচসা, তার জেরেই খুন হতে হল হুমা কুরেশির খুড়তুতো ভাইকে ! ঘটনার CCTV ফুটেজ প্রকাশ্যে

CCTV ফুটেজে দেখা যায় অভিযুক্ত দুই যুবক আসিফ কুরেশির কলার ধরে বচসা জুড়েছে। আসিফ তাদের বলেন স্কুটারগুলি তাঁদের বাড়ির গেটের সামনে থেকে সরিয়ে নিতে। এরপরই বাকবিতণ্ডা তুঙ্গে পৌঁছয়।

পার্কিং নিয়ে বচসা, তার জেরেই খুন হতে হল হুমা কুরেশির খুড়তুতো ভাইকে !

নয়াদিল্লি: গাড়ি পার্কিং নিয়ে সামান্য বচসাই গুরুতর আকার ধারণ করল। যার জেরে বৃহস্পতিবার রাতে রক্তাক্ত হল রাজধানী। আর বাড়ির সামনে পার্ক করে রাখা স্কুটারকে কেন্দ্র করে পড়শির সঙ্গে ঝামেলায় জড়িয়ে খুন হলেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশির খুড়তুতো ভাই। বৃহস্পতিবার রাতে দিল্লির নিজামুদ্দিন এলাকায় এই মর্মান্তিক ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ওই ঘটনায় প্রাণ হারিয়েছেন আসিফ কুরেশি। সম্পর্কে তিনি বলিউড অভিনেত্রী হুমা কুরেশির তুতো-দাদা।