Delhi Restaurant Controversy: খেতে এসেছিলেন দম্পতি, ঢুকতেই দিল না রেস্তোরাঁ! দিল্লিতে যা ঘটল, রেগে আগুন মুখ্যমন্ত্রীও

Delhi Restaurant Controversy: খেতে এসেছিলেন দম্পতি, ঢুকতেই দিল না রেস্তোরাঁ! দিল্লিতে যা ঘটল, রেগে আগুন মুখ্যমন্ত্রীও
এই পোশাক পরেই রেস্তোরাঁয় যান দম্পতি৷

ভারতীয় সাজে প্রবেশ নিষেধ৷ এই অজুহাতে এক দম্পতিকে ফিরিয়ে দিল দিল্লির একটি রেস্তোরাঁ৷ অভিযোগ, ভারতীয় পোশাক পরে থাকায় ওই দম্পতিকে রেস্তোরাঁয় ঢোকার অনুমতি দেয়নি কর্তৃপক্ষ৷ এমন কি, রেস্তোরাঁর ম্যানেজার তাঁদের সঙ্গে দুর্ব্যবহারও করেন বলে অভিযোগ করেন ওই দম্পতি৷ নিজেদের অভিজ্ঞতার কথা একটি ভিডিও-র মাধ্যমে জানান তাঁরা৷ সেই ভিডিও ভাইরাল হতেই বিষয়টি দিল্লি সরকারেরও নজরে আসে৷ আর তার পরই পাল্টা চাপে পড়ে যায় ওই রেস্তোরাঁ কর্তৃপক্ষ৷ দিল্লি সরকারের কঠোর পদক্ষেপের হুঁশিয়ারির মুখে ভারতীয় পোশাক নিয়ে নিষেধাজ্ঞা তুলে নেয় তারা৷