
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমেরিকার সঙ্গে শুল্ক-লড়াইয়ে (India US tariff row) ভারতের পাশে চিন (China)! নাম না করেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কড়া নিন্দা চিনা রাষ্ট্রদূতের। নাম না করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘গুন্ডা’ বলে উল্লেখ করে সাফ বললেন, ‘গুন্ডামি বন্ধ করো…’ (Give The Bully…)। রাশিয়া থেকে তেল কেনায়, ভারত সহ বিভিন্ন দেশের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) অতিরিক্ত শুল্ক আরোপের পরই ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত জু ফেইহং তার তীব্র সমালোচনা করেছেন।
আমেরিকার এভাবে শুল্ক চাপানো WTO নিয়ম লঙ্ঘন করেছে বলেও নিন্দায় সরব হয়েছেন চিনা রাষ্ট্রদূত (Trump Impose Tariff on India)। ভারতে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত জু ফেইহং মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে বলেন, ‘এটা গুন্ডামি। এর উপযুক্ত জবাব দেওয়া উচিত। এক ইঞ্চি ছাড় দিলে, এ আরও এক মাইল এগিয়ে যাবে।’ তিনি মার্কিন দাদাগিরি রুখতে ও উন্নয়নশীল দেশগুলির মধ্যে সহযোগিতার লক্ষ্যে ব্রিকস প্ল্যাটফর্মকে আরও জোরদার করার কথা বলেন। ব্রিকস (BRICS) গোষ্ঠীর মধ্যে রয়েছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চিন ও দক্ষিণ আফ্রিকা।
চিনের স্পষ্ট বক্তব্য, অন্যান্য দেশকে দমন করার লক্ষ্যে শুল্ককে অস্ত্র (Trump Tariff) হিসেবে ব্যবহার করা রাষ্ট্রসংঘের নিয়ম লংঘন করা। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম ভাঙা। প্রসঙ্গত, এই বছরের শুরুতেই চিন ও মার্কিন যুক্তরাষ্ট্র শুল্ক যুদ্ধে জড়িয়ে পড়ে। আমেরিকা চিনের উপর ১৪৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করে। ভারত, চিন এবং তুরস্ক রাশিয়ার তেল ক্রয়কারী তিনটি বৃহত্তম দেশ। যদিও চিনা পণ্যের উপর ওয়াশিংটনের ১৪৫% শুল্ক একটি অস্থায়ী যুদ্ধবিরতির কারণে স্থগিত রয়েছে। তবে সেই চুক্তির মেয়াদ অবশ্য ১২ অগাস্ট শেষ হয়ে যাচ্ছে।
(Feed Source: zeenews.com)
