
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দেশে প্রতিবছরই নতুন নতুন হাইওয়ে তৈরি হচ্ছে। বাড়ছে দেশের গতি। আর পাল্লা দিয়ে বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। গতবারের দুর্ঘটনার সংখ্যাকে পেছনে ফেলে দিয়েছে এবছরের দুর্ঘটনার সংখ্যা। এমনটাই লোকসভায় জানিয়েছে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রক।
কেন্দ্রের দেওয়া ওই পরিসখ্যান অনুযায়ী এবছর প্রথম ৬ মাসে দেশের জাতীয় সড়কগুলিতে দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৯,০১৮। গত বছরের তুলনায় এই সংখ্যা অন্তত ৫০ শতাংশ বেশি। গেটা দেশে যত সড়ক দুর্ঘটনা হয় তার ৩০ শতাংশ হয় জাতীয় সড়কে। অথচ দেশের যত সড়ক রয়েছে তার মাত্র ২ শতাংশ রয়েছে এই জাতীয় সড়ক। সরকারি হিসেবে ২০২৫ সালের জুন মাস পর্যন্ত দেশের জাতীয় সড়কগুলিতে মোট সড়ক দুর্ঘটনা হয়েছে ৬৭,৯৩৩টি।
২০২৪ সালে ৫৩,০৯০ মানুষ মারা গিয়েছিলেন ১,২৫,৮৭৩ জায়ীয় সড়কে দুর্ঘটনায়। ২০২৩ সালে এই সংখ্যাটি ছিল ১২৩,৯৫৫। সরকারের লক্ষ্য ২০৩০সালে দুর্ঘটনার সংখ্যা একেবারে কমিয়ে আনা।
কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গড়করী জানিয়েছেন, সড়ক দুর্ঘটনা কমাতে কেন্দ্রীয় সরকার স্বল্পমোয়দী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা করছে। এর মধ্যে রয়েছে রোডে মার্কিং করা, জাংশনগুলি নতুন করে ডিজাইন করা। আন্ডারপাস বানানো-সহ একাধিক বিষয়।
(Feed Source: zeenews.com)
