Bengal BJP: বিজেপির নজরে এবার কর্পোরেট যুবক-যুবতীরা, যুব মোর্চার নেতৃত্বে আসছে ওয়েবসাইট

Bengal BJP: বিজেপির নজরে এবার কর্পোরেট যুবক-যুবতীরা, যুব মোর্চার নেতৃত্বে আসছে ওয়েবসাইট

Bengal BJP: বিশাল সংখ্যক কর্পোরেট কর্মীদের মধ্যে ১০ লক্ষ যুবক-যুবতীর কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে বঙ্গ বিজেপির যুব মোর্চা একটি নতুন উদ্যোগ শুরু করেছে।

বিজেপির নজরে এরাজ্য থেকে ভিনরাজ্যে কর্মরত কর্পোরেট যুবক-যুবতী, যুব মোর্চার নেতৃত্বে আসছে ওয়েবসাইট

কলকাতা: রাজ্যের শাসক দল তৃণমূল পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়িয়ে তাদের ভোটব্যাঙ্ক সুসংহত করার চেষ্টা করছে, অন্যদিকে বিজেপি সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটছে। বিজেপি মূলত সেইসব বাঙালি যুবকদের দিকে নজর দিচ্ছে, যারা রাজ্যের বাইরে দিল্লি, মুম্বই, বেঙ্গালুরু, বা অন্যান্য শহরে কর্পোরেট সংস্থায় কাজ করেন। বিশাল সংখ্যক কর্পোরেট কর্মীদের মধ্যে ১০ লক্ষ যুবক-যুবতীর কাছে পৌঁছানোর লক্ষ্য নিয়ে বঙ্গ বিজেপির যুব মোর্চা একটি নতুন উদ্যোগ শুরু করেছে।