পুলিশের স্টিকার গাড়ির ধাক্কায় জখম ৫। আহতদের বারুইপুর মহকুমা হাসপাতাল ও এস এস কে এম এ নিয়ে যাওয়া হয়।
পুলিসের স্টিকার লাগানো গাড়ি
বারুইপুর, সুমন সাহা: বারুইপুরে পুলিশের স্টিকার লাগানো গাড়ির ধাক্কায় ৫ জন আহত। এদের মধ্যে দু’জন কলকাতার এস এস কে এম হাসপাতালে ভর্তি, আর একজন বারুইপুরের একটি নার্সিংহোমে ভর্তি। বাকি দু’জনকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসার পরে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। আহতদের নাম হানিফ আলি, লাদেন সরদার। সূত্রের খবর, এই দু’জনকে প্রাথমিক চিকিত্সার পর ছেড়ে দেওয়া হয়েছে। এস এস কে এম এ ভর্তি সৈরফ লস্কর ও কামাল লস্কর। বাকি একজনের নাম পাওয়া যায়নি।
জানা গিয়েছে, বারুইপুরের কুড়ালি ছআনি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ক্যানিং থেকে বারুইপুরের দিকে আসছিল পুলিসের স্টিকার লাগান গাড়িটি। অভিযোগ রাস্তায় দাঁড়ানো গাড়িটিকে পুলিশের স্টিকার লাগানো গাড়ি ধাক্কা মারে তারপরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে প্লাস্টিক লরিতে লোড করার সময় ৫ জনকে ধাক্কা মারে।
যদিও পুলিশ বলছে, পুলিশ গাড়িটি আর একটি চলমান গাড়িকে পিছন থেকে ধাক্কা মেরে ওই ৫ জনকে ধাক্কা মারে। ওই পুলিস গাড়িতে একজন গাড়ির চালকই ছিল। সে পলাতক। আহতরা কুড়ালি ও কুলপির বাসিন্দা। বারুইপুর থানার পুলিশ ঘাতক গাড়িটিকে বাজেয়াপ্ত করেছে।
(Feed Source: news18.com)