
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ICICI ব্যাংক তার মেট্রো ও শহুরাঞ্চলীয় শাখাগুলির জন্য ন্যূনতম ব্যালেন্স বাড়িয়ে প্রতি মাসে ৫০,০০০ টাকা করতেই প্রাসঙ্গিক হয়ে উঠেছে দেশ অন্যান্য ব্যাংকগুলিতে মিনিমাম ব্যালেন্স বজায় রাখার বিষয়টি। এই মিনিমাম ব্যালেন্স বিষয়টি হল গড় মাসিক ব্যালেন্স (MAB), ন্যূনতম যে পরিমাণ টাকা কোনও ব্যাংকের গ্রাহককে তার সেভিংস অ্যাকাউন্টে রাখতে হয়। বিভিন্ন ব্যাংকের মিনিমাম ব্যালেন্সর নিয়ম বিভিন্ন। চলুন একনজরে দেখে নেওয়া যাক, দেশের ১১ ব্যাংকে মিনিমাম ব্যালেন্স রাখার নিয়ম-
১. HDFC ব্যাংক: ভারতের বৃহত্তম বেসরকারি ব্যাংক, এইচডিএফসি ব্যাংকে গ্রাহকদের শহরাঞ্চলীয় শাখার ক্ষেত্রে মাসে ১০০০০ টাকা মিনিমাম ব্যালেন্স রাখা বাধ্যতামূলক বা ১ লাখ টাকা ফিক্সড ডিপোজিট। মফঃস্বলের শাখার ক্ষেত্রে গড় মাসিক ব্যালেন্স ৫০০০ টাকা বা এক বছরের জন্য ৫০,০০০ টাকা ফিক্সড ডিপোজিট রাখা বাধ্যতামূলক। আর গ্রামীণ শাখার ক্ষেত্রে গড়ে ত্রৈমাসিক ব্যালেন্স ২৫০০ টাকা বা ২৫,০০০ টাকা ফিক্সড ডিপোজিট রাখা বাধ্যতামূলক।
২. স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া: ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার গ্রাহকদের মাসিক বা ত্রৈমাসিক ন্যূনতম ব্যালেন্স বজায় রাখার প্রয়োজন নেই।
৩. কোটাক মাহিন্দ্রা ব্যাংক: দেশের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাংক কোটাক মাহিন্দ্রার ক্ষেত্রে তার গ্রাহকদের সেভিংস অ্যাকাউন্টে ১০,০০০ থেকে ২০,০০০ টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে।
৪. অ্যাক্সিস ব্যাংক: অ্যাক্সিস ব্যাংকের ক্ষেত্রে মফঃস্বল ও গ্রামীণ শাখাগুলিতে প্রতি মাসে গড়ে ১০,০০০ টাকা ব্যালেন্স থাকতে হবে অথবা ১২ মাস বা তার বেশি মেয়াদের জন্য কমপক্ষে ৫০,০০০ টাকার ফিক্সড ডিপোজিট থাকতে হবে গ্রাহকের। আগ প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে মেট্রো, শহুরে, মফস্বল ও গ্রামীণ সব শাখাতেই মাসে ২ লাখ টাকা মিনিমাম ব্যালেন্স রাখতে হবে। আর মিনিমাম ব্যালেন্স রাখতে না পারলে ৬% হারে জরিমানা হবে, যা সর্বোচ্চ ৬০০ টাকা পর্যন্ত হতে পারে।
৫. ব্যাংক অফ বরোদা: ব্যাংক অফ বরোদার গ্রাহকদের মেট্রো শাখার ক্ষেত্রে ন্যূনতম ত্রৈমাসিক গড় ব্যালেন্স (QAB) ২০০০ টাকা, মফস্বলীয় শাখাগুলির ক্ষেত্রে ১০০০ টাকা এবং গ্রামীণ শাখাগুলির ক্ষেত্রে ৫০০ টাকা রাখা বাধ্যতামূলক।
৬. পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (পিএনবি) মেট্রো অঞ্চলের জন্য গ্রাহকদের ন্যূনতম ১০,০০০ টাকা অ্যাকাউন্ট ব্যালেন্স ও শহুরে শাখার ক্ষেত্রে ৫,০০০ টাকা রাখা বাধ্যতামূলক করেছে। মফস্বলের ক্ষেত্রে সেই অংকটা ২০০০ টাকা আর গ্রামীণ শাখাগুলিতে ন্যূনতম ১০০০ টাকা ব্যালেন্স রাখতে হবে।
৭. ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া: ইউনিয়ন ব্যাংক অফ ইন্ডিয়া গ্রাহকদের মেট্রো ও শহুরে শাখার ক্ষেত্রে গড়ে ত্রৈমাসিক ব্যালেন্স ১,০০০ টাকা রাখার কথা বলেছে। মফস্বলীয় শাখার ক্ষেত্রে ৫০০ টাকা।
৮. ক্যানারা ব্যাংক: ক্যানারা ব্যাংক ১ জুন থেকে যে কোনও ধরনের সেভিংস অ্যাকাউন্টে গড় মাসিক ব্যালেন্স (AMB) রাখার প্রয়োজনীয়তা মকুব করেছে। গ্রাহকরা যদি তাদের সেভিংস অ্যাকাউন্টে মিনিমাম মাসিক ব্যালেন্স বজায় রাখতে না পারেন, তাহলে তাদের কাছ থেকে কোনও চার্জও নেওয়া হবে না।
৯. IDBI ব্যাংক: আইডিবিআই ব্যাংক মেট্রো ও শহরাঞ্চলের শাখাগুলিতে সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম ১০০০০ টাকা , মফস্বলের ক্ষেত্রে ন্যূনতম ৫০০০ টাকা ও গ্রামীণ শাখাগুলির ক্ষেত্রে গ্রাহকদের ২৫০০ টাকা রাখা বাধ্যতামূলক। আর গ্রামীণ শাখার ক্ষেত্রে প্রতি মাসে ন্যূনতম ১,০০০ টাকা ব্যালেন্স রাখা বাধ্যতামূলক।
১০. ইন্ডিয়ান ব্যাংক: ইন্ডিয়ান ব্যাংকের ক্ষেত্রে গ্রাহকরা মেট্রো ও শহুরে শাখাগুলির ক্ষেত্রে চেক সুবিধা সহ সেভিংস অ্যাকাউন্টে ২,৫০০ টাকা ও চেক সুবিধা ছাড়া সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতি মাসে ১,০০০ টাকা মিনিমান ব্যালেন্স বজায় রাখতে বাধ্য। আর মফস্বল ও গ্রামীণ শাখার ক্ষেত্রে, এই মিনিমাম ব্যালেন্সের পরিমাণ ১০০০ টাকা থেকে ৫০০ টাকা।
১১. ইয়েস ব্যাংক: ইয়েস ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী তাদের বেসিক সেভিংস ডিপোজিট অ্যাকাউন্টে গ্রাহকদের মিনিমাম ব্যালেন্স রাখার বাধ্যবাধকতা নেই। তবে অন্যান্য প্রিমিয়াম সেভিংস ব্যাংক অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রতি মাসে ১০,০০০ থেকে ২৫,০০০ টাকা মিনিমাম ব্যালেন্স প্রয়োজন। ইয়েস ব্যাংক তার গ্রাহকদের গড় মিনিমাম ব্যালেন্সের ৫ গুণ মূল্যের ফিক্সড ডিপোজিট রাখার বিকল্পও দেয়।
(Feed Source: zeenews.com)
