E20 Petrol- ভারতে বর্তমানে রাস্তায় চলাচল করা বেশিরভাগ গাড়িতেই E20 ফুয়েল (২০% ইথানল মিশ্রিত পেট্রোল) সাপোর্ট করে না। এই অবস্থায় অনেক গাড়ির মালিক অভিযোগ করছেন, গাড়ির মাইলেজ কমে যাচ্ছে।
কলকাতা: ভারতে বর্তমানে রাস্তায় চলাচল করা বেশিরভাগ গাড়িতেই E20 ফুয়েল (২০% ইথানল মিশ্রিত পেট্রোল) সাপোর্ট করে না। এই অবস্থায় অনেক গাড়ির মালিক অভিযোগ করছেন, গাড়ির মাইলেজ কমে যাচ্ছে।
অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ARAI)-র মতে, পরীক্ষার ভিত্তিতে দেখা গেছে যে গাড়ি অনুযায়ী মাইলেজে প্রায় ১ থেকে ৬ শতাংশ পর্যন্ত হ্রাস পেতে পারে। তবে দীর্ঘমেয়াদে ব্যবহার করার পরও গাড়িতে কোনও বড় ধরনের ক্ষতি সাধারণত লক্ষ্য করা যায় না।
সরকার গাড়ির মালিকদের আশ্বস্ত করতে ARAI-এর এই গবেষণার উপর জোর দিচ্ছে। E20 ফুয়েল (২০% ইথানল মিশ্রিত পেট্রোল) অনেক বছর ধরেই ব্যবহৃত হচ্ছে অনেক গাড়িতে। কখনও কোনও বড় সমস্যা দেখা যায়নি।
E20 ফুয়েলে ২০% ইথানল এবং ৮০% পেট্রোল থাকে। এটি প্রকৃতির জন্য ভাল। তবে আপনার গাড়ি E20 সাপোর্ট না করলে আপনার গাড়িতে বড় ধরনের সমস্যা হতে পারে, যা আপনার খরচ বাড়িয়ে দিতে পারে।
ইথানল জল শোষণ করে, ফলে আপনার গাড়ির ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল লাইন এবং ইঞ্জিনের মেটাল অংশগুলোতে জং ধরে যেতে পারে। পরে ফুয়েল সিস্টেম নষ্ট হয়ে যেতে পারে। ইথানল রবার ও প্লাস্টিকের অংশগুলোর ক্ষতি করতে পারে। যেমন গাসকেট, হোস, এবং ফুয়েল লাইন ইত্যাদি।
E20 ফুয়েলে ইথানলের পরিমাণ বেশি থাকায় এর শক্তি সাধারণ জ্বালানির তুলনায় কম হয়, ফলে মাইলেজ ১-৬% পর্যন্ত কমে যেতে পারে। এখন প্রশ্ন হল, কোন গাড়িগুলোর ক্ষতি হতে পারে? ২০২৩ সালের আগে তৈরি গাড়িগুলো বেশিরভাগ E10 (১০% ইথানল) এর জন্য ডিজাইন করা হয়েছে। ২০২৩ সালের পর তৈরি গাড়িগুলো সাধারণত E20 এর জন্য উপযোগী। কারণ সেগুলো তৈরির সময় বিশেষ ধরনের কোটিং এবং উপাদান ব্যবহৃত হয়েছে।
(Feed Source: news18.com)