
বেঙ্গালুরুর ওয়াইল্ড লাইফ সাফারি যে মুহূর্তে বদলে যাবে বিভীষিকায় তা বুঝতে পারেননি কেউই। লেপার্ড আক্রমণে চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরুর বানেরহাট্টা বায়োলজিক্যাল পার্কে।
প্রতীকী ছবি৷
বেঙ্গালুরু: বেঙ্গালুরুর ওয়াইল্ড লাইফ সাফারি যে মুহূর্তে বদলে যাবে বিভীষিকায় তা বুঝতে পারেননি কেউই। লেপার্ড আক্রমণে চাঞ্চল্য ছড়াল বেঙ্গালুরুর বানেরহাট্টা বায়োলজিক্যাল পার্কে। শুক্রবার স্বাধীনতা দিবসের দিন বিকেলে এক ১৩ বছরের কিশোরের উপর আক্রমণ চালায় লেপার্ড। ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সেই ভিডিও। কর্ণাটক পোর্টফলিও থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। (এই ভিডিও-এর সত্যতা যাচাই করেনি নিউজ18 বাংলা)
A 13-year-old boy was attacked by a leopard at the Bannerghatta Biological Park in Bengaluru on Friday afternoon when the boy was on a safari along with his parents. The leopard attacked the boy through the window of the vehicle when the driver had stopped for the visitors to see… pic.twitter.com/K4g7Zu08xL
— Karnataka Portfolio (@karnatakaportf) August 15, 2025
জানা গিয়েছে, বোমাসান্দ্রার বাসিন্দা ওই কিশোর তাঁর বাবা-মায়ের সঙ্গে ঘুরতে গিয়েছিল। সেখানে সাফারি করার সময়েই দেখা যায়, রাস্তার ধারে বসে ছিল লেপার্ডটি। গাড়িটি এগিয়ে আসতেই তার পিছু নেয় লেপার্ডটি।
এই প্রসঙ্গে ওই পার্কের ডিরেক্টর এভি সূর্য সেন বলেন, “কিশোর এবং তাঁর পরিবার নন-এসি বাসে করে সাফারি করছিলেন। সেই সময় লেপার্ড আক্রমণ করে। কিশোরের হাত বাইরে থাকায় লেপার্ড ওই হাতেই আক্রমণ করেছে। তাঁকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।”
