শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড পেয়েছেন বাংলাদেশি! ফাঁস হতেই তোলপাড় দেগঙ্গা

শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার কার্ড পেয়েছেন বাংলাদেশি! ফাঁস হতেই তোলপাড় দেগঙ্গা

ভারতে এসে তার শ্বশুরকে বাবা সাজিয়ে ভোটার তালিকায় নাম তুলেছেন। বিশু দত্তের স্ত্রীও বাংলাদেশী।

প্রতিকী ছবি।

দেগঙ্গা, উত্তর ২৪ পরগণা, জিয়াউল আলম : রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে ভুয়ো ভোটারের খবর। কখনও দেখা যাচ্ছে ভিনরাজ্যের বাসিন্দা এরাজ্যের ভোটার, কখনও আবার মৃত ব্যক্তির নামও ভোটার তালিকায় থেকে যাচ্ছে। এবার ভুয়ো ভোটারের খোঁজ মিলেছে দেগঙ্গায়। তবে তাঁরা ভি রাজ্য নয়, পড়শি দেশের বাসিন্দা। এমনকি পড়শি বাংলাদেশের বাসিন্দা হওয়ার কথা স্বীকারও করে নিয়েছেন এক ভুয়ো ভোটার।