CEO Parag Agarwal: মাস্ক চাকরি থেকে তাড়িয়েছিলেন, ২৬০ কোটির মেগা স্টার্টআপে বিরাট কামব্যাক পরাগের!

CEO Parag Agarwal: মাস্ক চাকরি থেকে তাড়িয়েছিলেন, ২৬০ কোটির মেগা স্টার্টআপে বিরাট কামব্যাক পরাগের!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টুইটার অধিগ্রহণের পর ভারতীয় বংশোদ্ভূত পরাগ আগরওয়ালকে (CEO Parag Agarwal) চাকরি তাড়িয়ে দিয়েছিলেন এলন মাস্ক। এবার সেই পরাগ আগরওয়ালেরই ‘মেগা কামব্যাক’! ২৬০ কোটি টাকার AI স্টার্ট-আপে (260 crore AI startup) এবার মাস্ককেই জোর টক্কর পরাগের!

টুইটার ইঞ্জিনিয়ার হিসেবে নিজের কর্মজীবন শুরু করেছিলেন পরাগ আগরওয়াল। ২০২১ সালে সিইও হন। কিন্তু তারপর ২০২২ সালে ৪৪ বিলিয়ন ডলার দিয়ে টুইটার কিনে নেওয়ার পর টুইটারের প্রধান নির্বাহী পরাগ আগরওয়ালকে (CEO Parag Agarwal) চাকরি থেকেই বরখাস্ত করে দেন এলন মাস্ক। তারপর থেকে বলতে গেলে লোকচক্ষুর অন্তরালেই ছিলেন পরাগ আগরওয়াল। কিন্তু এবার সামনে এলেন নিজের নতুন উদ্যোগ নিয়ে।

ভারতীয় বংশোদ্ভূত প্রযুক্তিবিদ পরাগ আগরওয়াল ‘প্যারালাল ওয়েব সিস্টেমস ইনক’ নামে একটি স্টার্টআপ চালু করেছেন। যা কিনা একটি পালো আল্টো-ভিত্তিক স্টার্টআপ। যার মূল লক্ষ্য হল, এআই কোম্পানিগুলির জন্য পরিকাঠামো প্রদান করা। ২০২৩ সালে এই প্যারালাল ওয়েব সিস্টেমস লঞ্চ করেন পরাগ আগরওয়াল। ইতিমধ্যেই খোসলা ভেঞ্চারস, ফার্স্ট রাউন্ড ক্যাপিটাল এবং ইনডেক্স ভেঞ্চারস সহ বিশিষ্ট বিনিয়োগকারীদের থেকে ৩০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ২৬০ কোটি টাকা) সংগ্রহ করেছে স্টার্টআপটি।

পরাগ আগরওয়ালের এই স্টার্টআপের লক্ষ্যই হল বৃহৎ পরিসরে গবেষণায় AI সিস্টেমগুলিকে সাহায্য করা। যেখানে রিয়েল-টাইম ডেটার চাহিদা মেটানো একটি মূল চ্যালেঞ্জ। পরাগ আগরওয়ালের কাছে, ‘প্যারালাল ওয়েব সিস্টেমস ইনক’ শুধু ব্যবসা নয়, তার চেয়েও বেশি কিছু। এককথায় এটা তাঁর প্রত্যাবর্তন। এখন AI যুগ। আর ‘প্যারালাল ওয়েব সিস্টেমস ইনক’ তৈরি করে পরাগ আগরওয়াল যে AI-এর ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে নিজের নাম লিখিয়ে ফেললেনস, তা বলাই বাহুল্য।

(Feed Source: zeenews.com)