
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনুসন্ধানী সাংবাদিকতায় পাকিস্তানে একটি পরিচিত নাম সুমাইরা খান। সেই সুমাইরার খোঁজ মিলছে না পাকিস্তানে। এমনই একটা খবর ঘুরপাক খাচ্ছে পাক সংবাদমাধ্যমে। তিনিই একসময় ফাঁস করেছিলেন পাক সেনা চোরাচালানের সঙ্গে জড়িত। পাশাপাশি, তিনি যে খবর করে গোটা দেশকে নাড়িয়ে দেন সেটি হল, অপারেশেন সিঁদুরে পাক সেনার অন্তত ৩০০ জন মারা গিয়েছেন। সুমাইরার শেষ ইনস্টাগ্রাম পোস্ট দেখা গিয়েছে গত ৭ জুন। তাতেই শোরগোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়।
সুমাইরার নিখোঁজ হওয়ার খবরে শোরগোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই সুমাইরার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেছেন। অনেকেই বলছেন পাকিস্তানে সংবাদমাধ্যমের স্বাধীনতা বলে আর কিছু নেই
সোশ্যাল মিডিয়ায় একজন লিখেছেন, মনে হচ্ছে উনি পাকিস্তান থেকে চলে যেতে বাধ্য হয়েছেন। কেউ কেউ লিখেছেন, সুমাইরার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন লাগছে। পাকিস্তানে যারা সত্যি কথা বলে তাদের জন্য এই দেশটা বসবাসের অযোগ্য হয়ে উঠছে। পাকিস্তান আগে এরকম ছিল না। এখন এখানে আইনের শাসন বলে আর কিছুই নেই।
সুমাইরা খানের বর্তমান অবস্থা
তার সোশ্যাল মিডিয়া প্রোফাইল এবং সাম্প্রতিক সংবাদ প্রতিবেদনগুলোতে এমন কোনো তথ্য পাওয়া যায় না যে, তিনি নিখোঁজ হয়েছেন। তার ইউটিউব চ্যানেল এবং অন্যান্য পেশাদার প্রোফাইলগুলোতে সাম্প্রতিক কার্যকলাপ দেখা যায়।
মূলধারার সংবাদমাধ্যমে নিশ্চিতকরণের অভাব
কোনো বড় আন্তর্জাতিক বা পাকিস্তানি সংবাদমাধ্যম এই খবরটি নিশ্চিত করেনি যে, সুমাইরা খান এই ঘটনার সঙ্গে যুক্ত হয়ে নিখোঁজ বা গ্রেফতার হয়েছেন।
সুতরাং, যদিও তার নিখোঁজ হওয়ার বিষয়ে কিছু দাবি প্রচলিত রয়েছে, তা মূলধারার সংবাদমাধ্যম দ্বারা সমর্থিত নয়।
(Feed Source: zeenews.com)
