
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মুম্বইতে মেগা মঙ্গলবার। ব্যাক-টু-ব্যাক স্কোয়াড ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। প্রথমে পুরুষদের এশিয়া কাপ (India’s Squad For Asia Cup 2025) তারপর মেয়েদের আসন্ন ওডিআই বিশ্বকাপের (India’s Squad For Women’s ODI World Cup 2025) দল বেছে নিল বিসিসিআই। এর সঙ্গেই কাপযুদ্ধের আগে হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজের (Three-match ODI Series Against Australia) স্কোয়াডও ঘোষণা করা হয়েছে।
রেণুকা সিং-শেফালি ভার্মা
গত মার্চ মাস থেকে স্ট্রেস ফ্র্যাকচারের কারণে মাঠের বাইরে থাকা রেণুকা সিং দলে ফিরলেন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে শেষবার মেয়েদের প্রিমিয়র লিগ খেলেছিলেন তিনি।তবে শেফালি ভার্মা সুযোগ পাননি বিশ্বকাপে। শেফালি শেষবার অক্টোবরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হোম সিরিজে একটি ওডিআই খেলেছিলেন। স্মৃতি মান্ধানা এবং প্রতীকা রাওয়ালের ওপেনিং জুটির ব্যাকআপ হিসেবে নির্বাচকরা যস্তিকা ভাটিয়া বেছে নেওয়া হয়েছে। যিনি সম্প্রতিক অস্ট্রেলিয়া এ সিরিজে ৫৯, ৬৬ এবং ৪২ রান করে মুগ্ধ করেছিলেন সকলকে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারত পিঠের চোটে ভোগা পেস বোলিং অলরাউন্ডার অমনজোত কৌরকে বিশ্রাম দিয়েছে। কারণ তাঁকে রাখা হয়েছে বিশ্বকাপে। অস্ট্রেলিয়া সিরিজের জন্য সায়ালি সাতঘরেকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে তাঁকে বিশ্বকাপের দলে রাখা হবে না।
বেঙ্গালুরু বাদ!
মেয়েদের ওডিআই বিশ্বকাপ যুগ্মভাবে অনুষ্ঠিত হবে ভারত এবং শ্রীলঙ্কা। আইসিসি গত জুন মাসে দুই দেশের মোট পাঁচটি ভেন্যু বেছে নিয়েছিল। যেখানে প্রতিযোগিতার ১৩তম সংস্করণ অনুষ্ঠিত হবে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বকাপ… ভারতের চার শহরে খেলা হবে। বিশ্বকাপের ম্যাচ পেয়েছে ইন্দোরের হোলকার স্টেডিয়াম, বিশাখাপত্তনমের এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম, গুয়াহাটির এসিএ স্টেডিয়াম। ওদিকে কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে হবে খেলা। তবে জানা যাচ্ছে যে, বেঙ্গালুরু নাকি বিশ্বকাপ থেকে বাদ পড়তে চলেছে। গত ৪ জুন আইপিএল উদযাপনের সময় এম চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল। আরসিবি-র আইপিএল সেলিব্রেশনে এসে পদপিষ্ট হয়ে ১১ জন মারা গিয়েছিলেন এবং ৫০ জনেরও বেশি আহত হয়েছিলেন। টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ভেন্যু হিসেবে বেঙ্গালুরুর বদলে তিরুঅনন্তপুরমকে বেছে নেওয়া হতে পারে। ১২ বছর পর বেঙ্গালুরুতে মহিলা ক্রিকেট বিশ্বকাপ ফেরার কথা ছিল। ভারত তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে ৩০ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিরুদ্ধে। ৫ অক্টোবর কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে রয়েছে হাই-প্রোফাইল ম্যাচ। ২৫ সেপ্টেম্বর ইংল্যান্ড এবং ২৭ সেপ্টেম্বর নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত খেলবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজ
বিশ্বকাপের আগে, ভারত ১৪, ১৭ এবং ২০ সেপ্টেম্বর তিন ম্যাচের ওডিআই সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। প্রথম দু’টি ম্যাচ পঞ্জাবের মুল্লানপুরে অনুষ্ঠিত হবে এবং শেষ ম্যাচটি নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজের জন্য ভারতের দল
হারমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মান্ধানা (সহ-অধিনায়ক), প্রতিকা রাওয়াল, হারলিন দেওল, দীপ্তি শর্মা, জেমিমা রড্রিগেস, রেণুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, রিচা ঘোষ (উইকেটকিপার), ক্রান্তি গৌড়, সায়ালি সাতঘরে, রাধা যাদব, শ্রী চরণি, যস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক) ও স্নেহ রানা
মহিলা বিশ্বকাপের জন্য ভারতীয় দল
হরমনপ্রীত কৌর (অধিনায়ক), স্মৃতি মন্ধানা (ভিসি), প্রতিকা রাওয়াল, হারলিন দেওল, দীপ্তি শর্মা, জেমিমা রড্রিগেস, রেণুকা সিং ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, রিচা ঘোষ (উইকেটকিপার), ক্রান্তি গৌড়, আমানজোত কৌর, রাধা যাদব, শ্রী চরণি, যস্তিকা ভাটিয়া (উইকেটরক্ষক) ও স্নেহ রানা
স্ট্যান্ড বাই: তেজল হাসাবনিস, প্রেমা রাওয়াত, প্রিয়া মিশ্র, উমা ছেত্রী, মিন্নু মানি, সায়ালি সাতঘরে
বাঙালিদের খুশির দিন: অস্ট্রেলিয়া ও বিশ্বকাপ দলে সুযোগ পেলেন বাংলার শিলিগুড়ির মেয়ে রিচা ঘোষ। সৌরভ সৌরভ গঙ্গোপাধ্যায় ও ঝুলন গোসাম্বীর পর আরেক বাঙালিকে দেখা যাবে ওডিআই বিশ্বকাপে…
বিশ্বকাপে ভারতের গ্রুপ পর্বের সূচি
৩০ সেপ্টেম্বর – ভারত বনাম শ্রীলঙ্কা – এম চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
৫ অক্টোবর – ভারত বনাম পাকিস্তান – আর প্রেমাদাসা স্টেডিয়াম, কলম্বো
৯ অক্টোবর – ভারত বনাম দক্ষিণ আফ্রিকা – এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম, বিশাখাপত্তনম
১২ অক্টোবর – ভারত বনাম অস্ট্রেলিয়া – এসিএ-ভিডিসিএ স্টেডিয়াম, বিশাখাপত্তনম
১৯ অক্টোবর – ভারত বনাম ইংল্যান্ড – হোলকার ক্রিকেট স্টেডিয়াম, ইন্দোর
২৩ অক্টোবর – ভারত বনাম নিউজিল্যান্ড – বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়াম, গুয়াহাটি
২৬ অক্টোবর – ভারত বনাম বাংলাদেশ – এম. চিন্নাস্বামী স্টেডিয়াম, বেঙ্গালুরু
(Feed Source: zeenews.com)
