নীল আলতায় নিজেকে রাঙিয়ে তুললেন মনামী, নেপথ্যে কোন বিশেষ কারণ?

নীল আলতায় নিজেকে রাঙিয়ে তুললেন মনামী, নেপথ্যে কোন বিশেষ কারণ?

৪১ বছর বয়সী অভিনেত্রী মনামী টলিউডের একজন নামী অভিনেত্রী। তবে অভিনয় ছাড়াও তিনি নিজের নাচের জন্যেও ভীষণ জনপ্রিয়। তবে এবার নাচ বা অভিনয় নয়, একেবারে অন্য একটি কারণে সমাজ মাধ্যমের নজরে এলেন তিনি।

মঙ্গলবার অর্থাৎ ১৯ অগস্ট মনামী ঘোষকে দেখতে পাওয়া গেল সাদা শাড়িতে সেজে থাকতে। তবে সব থেকে যদি নজর কেড়েছে সেটি হল অভিনেত্রীর কপালে নীল টিপ, হাতে নীল আলতা। মনামীকে দেখে খুব স্বাভাবিকভাবেই উপস্থিত সকলের মনে প্রশ্ন জেগেছিল, যার যথাযথ উত্তর দিতে দেখা যায় অভিনেত্রীকে।

হঠাৎ নীল আলতায় কেন সাজলেন তিনি? প্রশ্ন করায় মনামী বলেন, ‘এর পেছনে অবশ্যই একটি কারণ আছে। আমার আগামী কাজের সঙ্গে সরাসরি যোগ রয়েছে এই নীল রঙের আলতার। তবে এখন আমি কিছুই বলতে পারব না, তোমরাও বুঝতে পারবে না।’

অভিনেত্রী বলেন, ‘তবে যতদিন না আমার সেই কাজ প্রকাশ্যে আসছে ততদিন আমি আপনাদের সবাইকে বলতে পারি একবার হলেও এই নীল রঙের আলতায় নিজেকে সাজিয়ে দেখুন। আমার আসন্ন কাজটি মুক্তি পাওয়ার আগে যদি আপনারা কোনও অনুষ্ঠানে এইভাবে সেজে আমাকে ট্যাগ করেন ফেসবুক বা ইনস্টাগ্রামে, তাহলে আমি কথা দিচ্ছি আপনাদের সেই ছবি এবং ভিডিয়ো আমি শেয়ার করব সকলের সঙ্গে।’

তবে আগামী প্রজেক্ট নিয়ে অভিনেত্রী কিছু না বললেও তিনি শুধু এইটুকু জানিয়েছেন সেটি হতে চলেছে একটি মিউজিকাল ফিল্ম। অভিনয়ের পাশাপাশি ছবিতে হয়তো অভিনেত্রীর বেশ কিছু নাচের দৃশ্য দেখতে পারবেন দর্শকরা, আর সেই দৃশ্যেই হয়তো এইভাবে নিজেকে সাজিয়ে তুলবেন মনামী।

প্রসঙ্গত, ২০২৪ সালে ‘পদাতিক’ ছবিতে অভিনয় করে সকলের নজর কেড়েছিলেন মনামী। ‘মৌচাক’-এর মতো হাস্যরসাত্মক ছবিতে অভিনয় হোক অথবা ‘বেলাশেষে’ ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের ছোট মেয়ের চরিত্রে অভিনয় করে দর্শকদের থেকে ভালোবাসা কুড়িয়েছিলেন অভিনেত্রী।

(Feed Source: hindustantimes.com)