
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি রুদ্ধশ্বাস ইংল্যান্ড সফর ইতিবাচক ভাবে ২-২ ড্রয়ে শেষ করেছে শুভমন গিলরা। অ্যান্ডারসন-তেন্ডুলকর ট্রফি (Anderson-Tendulkar Trophy) ভারত হারেনি। এটা বড় পাওনা। আপাতত টিম ইন্ডিয়া সাময়িক ব্রেকে। ভারতের আসন্ন অ্যাসাইনমেন্ট সংযুক্ত আরব আমিরশাহিতে। ৯-২৮ সেপ্টেম্বর আয়োজিত হতে চলেছে এশিয়া কাপ (Asia Cup 2025)।
গতবারের চ্যাম্পিয়নদের ফোকাস শিরোপা ধরে রাখার দিকেই। মঙ্গলবার, আজ অজিত আগরকরের (Ajit Agarkar) নেতৃত্বাধীন জাতীয় নির্বাচক কমিটি, বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া ( Devajit Saikia) ও জাতীয় দলের টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) সঙ্গে মুম্বইয়ে বৈঠকে বসেছিলেন। কয়েক ঘণ্টার বৈঠকের শেষে বিসিসিআই বেছে নিয়েছে এশিয়া কাপের ১৫ সদস্যের আগুনে স্কোয়াড (India’s Squad For Asia Cup 2025)। মুম্বইয়ে ভংয়কর বৃষ্টির কারণে বৈঠক অনেকটা দেরিতেই শুরু হয়েছিল। কারণ বৃষ্টির কারণে বিমান চলাচল বিঘ্নিত হয়েছিল।
এশিয়া কাপে ভারত
পাকিস্তান, সংযুক্ত আরব আমিরশাহি এবং ওমানের সঙ্গে এক গ্রুপে ভারত। ওদিকে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং হংকং গ্রুপ বি-তে। মেন ইন ব্লু ১০ সেপ্টেম্বর ইউএই-র বিরুদ্ধে টুর্নামেন্ট শুরু করবে, তারপর ১৪ সেপ্টেম্বর পাকিস্তান এবং ১৯ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে খেলা। প্রতি গ্রুপ থেকে দু’টি করে দল সুপার ফোরের জন্য যোগ্যতা অর্জন করবে, যেখানে সমস্ত দল রাউন্ড রবিন ফর্ম্যাটে একে অপরের মুখোমুখি হবে এবং শীর্ষ দুটি দল ফাইনাল খেলবে।
ভারত-পাকিস্তান
এশিয়া কাপের যে সূচি প্রকাশিত হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে, সংযুক্ত আরব আমিরশাহি ও ওমানের সঙ্গে একই গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান। ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে রাখা হয়েছে ইন্দো-পাক মহারণ। ঘটনাচক্র দুই দেশ যদি সুপার ফোরে কোয়ালিফাই করে, তাহলে ২১ সেপ্টেম্বর ফের দেখা হবে তাদের। আর এখানেই শেষ নয়, দুই দল ফাইনালে উঠলে আরও এক দফায় ভারত-পাক মুখোমুখি হবে। অর্থাত্ যার মানে একবার নিশ্চিত লড়াই, তিনবার সম্ভাব্য লড়াই…
নেটপাড়া জ্বলছে
এশিয়া কাপের সূচি দেখার পরেই নেটপাড়ায় ঝড় উঠেছে। ভারতীয়রা নেটাগরিকরা সাফ বলছেন যে, পহেলগাঁও কাণ্ডের পর ভারত-পাকিস্তানের উচিত যাবতীয় ক্রিকেটীয় সম্পর্ক ছিন্ন করা, সেখানে খেলার প্রশ্নই ওঠে না। এমনকী এই নিয়ে সংসদেও আলোচনা হয়েছে।
এশিয়া কাপে ভারতের দল
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পাণ্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জসপ্রীত বুমরা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হর্ষিত রানা ও রিঙ্কু সিং
স্ট্যান্ডবাই- প্রসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও যশস্বী জয়সওয়াল
এশিয়া কাপে জায়গা পেলেন না যাঁরা
যশস্বী জয়সওয়াল, শ্রেয়স আইয়ার, সাই সুদর্শন, কেএল রাহুল, অক্ষর প্যাটেল এবং ওয়াশিংটন সুন্দর, প্রসিধ কৃষ্ণা, মহম্মদ সিরাজের মতো ক্রিকেটারদের ভাবাই হল না! যদিও
(Feed Source: zeenews.com)
