
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্লাস নাইনের ছাত্রের হাতে খুন টেনের ছাত্র। ছুরি দিয়ে পনেরো ছাত্রকে খুন করা হয় বলে অভিযোগ। আহত ছাত্রকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো যায়নি। মঙ্গলবার তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ছাত্রের মৃত্যুর পর স্কুলের বাইরে ব্যাপক বিক্ষোভের সৃষ্টি হয়।
ঘটনাটি ঠিক কী ঘটেছিল?
ঘটনাটি আমদাবাদের খোখরায় সেভেন্থ-ডে অ্যাডভেন্টিস্ট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বাইরে ঘটে। মঙ্গলবার বিকেলে স্কুল ছুটির ঘণ্টা বাজার পর, ক্লাস টেনের ছাত্র নয়ন নিজের ব্যাগ গুছিয়ে বাড়ি ফেরার উদ্দেশ্যে স্কুল থেকে বের হয়। ঠিক তখনই ক্লাস নাইনের এক ছাত্র এবং আরও কয়েকজন তাকে ঘিরে ধরে। প্রথমে কথা-কাটাকাটি হয়, তারপর তা হাতাহাতিতে গড়ায়। একপর্যায়ে ক্লাস নাইনের ছাত্রটি ছুরি বের করে নয়নকে আঘাত করে এবং পালিয়ে যায়।
CCTV-তে ধরা পড়ল নয়নের শেষ মুহূর্ত:
স্কুলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, নয়ন পেট চেপে ধরে রক্তাক্ত অবস্থায় স্কুলের দিকে হাঁটছে। তাকে দ্রুত মানিনগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু চিকিৎসকদের চেষ্টা ব্যর্থ হয়। প্রবল রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়।
অভিযুক্ত নাবালক গ্রেফতার, মামলা রুজু:
ঘটনার পর অভিযুক্ত ছাত্রটি স্কুল ভবনের পেছনের দিকে পালানোর চেষ্টা করে। কিন্তু নিরাপত্তারক্ষী তাকে দেখতে পেয়ে স্কুল কর্তৃপক্ষ ও পুলিসকে খবর দেয়। পুলিস ঘটনাস্থলে পৌঁছে নাবালক অভিযুক্তকে আটক করে। তার বিরুদ্ধে জুভেনাইল অ্যাক্টের আওতায় মামলা রুজু হয়েছে এবং একটি FIR দায়ের করা হয়েছে।
স্কুলের বাইরে ব্যাপক বিক্ষোভ:
নয়নের মৃত্যুর পর তার পরিবার এবং সম্প্রদায়ের মানুষ স্কুলের ব্যাপক বিক্ষোভ করে। বিক্ষোভকারীরা স্কুল প্রাঙ্গণে ভাঙচুর চালায় এবং এমনকি স্কুল কর্মীদের উপরও হামলা চালায় বলে জানা গিয়েছে। পুলিস এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও জানা গিয়েছে, অভিযুক্ত ছাত্র এবং নিহত ছাত্র উভয় আলাদা সম্প্রদায়ের। ফলে নয়নের মৃত্যুর ঘটনা সাম্প্রদায়িক স্তরে পৌঁছে পরিস্থিতি আরও উত্তপ্ত করে দেয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে স্কুলের নিরাপত্তা ব্যবস্থা ও প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন অভিভাবকরা।
(Feed Source: zeenews.com)
