Premanand Maharaj: ‘মেইড সার্ভিস নয়, সন্তানকে নিজে সময় দিন’, ‘টাকা নয়’, আক্রার বাজারে এই জিনিসটিই সবচেয়ে দামি! বললেন প্রেমানন্দজি…

Premanand Maharaj: ‘মেইড সার্ভিস নয়, সন্তানকে নিজে সময় দিন’, ‘টাকা নয়’, আক্রার বাজারে এই জিনিসটিই সবচেয়ে দামি! বললেন প্রেমানন্দজি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি আচার্যপ্রবর প্রেমানন্দ মহারাজের (Premanand Maharaj) একটি ভিডিও খুবই ভাইরাল হয়েছে। ভিডিয়োটি ইনস্টাগ্রামে আপলোড (shared on Instagram) করা হয়েছে। সেখানে নানা বিষয়ে তিনি মূল্যবান কথা বলেছেন। যেসব কথা বর্তমানে প্রত্যেকটি মানুষেরই দৈনন্দিন চলার পথে প্রয়োজন পড়বে। কী কী বললেন তিনি?

আধুনিক সমাজ ও সংকট

প্রেমানন্দ মহারাজের এই আলোচনা-পরামর্শ-উপদেশ এখনকার ভারতের অন্যতম পারিবারিক তথা সামাজিক সমস্যা পেরেন্টিংয়ের উপর আলো ফেলে। অভিভাবকত্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু করে। পরিবারগুলি ক্রমবর্ধমান খরচ, কর্মজীবনের চাপ এবং গৃহকর্মীর উপর নির্ভরতার মতো বিষয়গুলি ক্রমশ বড় হয়ে দাঁড়াচ্ছে। শিশুদের লালন-পালন, তাদের সময়, স্নেহ ও সাহচর্য দেওয়ার মতো বিষয়গুলিকে তুলে ধরে। যা আবার অভিভাবকদের মনে করিয়ে দেয় যে, আর্থিক স্থিতিশীলতা গুরুত্বপূর্ণ হলেও তা কখনোই পিতামাতার ভালোবাসার উষ্ণতার বিকল্প হতে পারে না।

উদ্বিগ্ন বাবা

তা বর্তমান যুগে অভিভাবকের দায়িত্ব, জীবনের অগ্রাধিকার এবং কর্মজীবন ও সন্তান প্রতিপালনের মধ্যে ভারসাম্য রক্ষার চ্যালেঞ্জ নিয়ে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে। ভিডিয়োটির শুরুতে এক বাবা তাঁর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, আমার আড়াই বছরের মেয়ে। আমরা তাকে যথেষ্ট সময় দিতে পারছি না। এ নিয়ে আমরা ক্রমাগত চিন্তায় থাকি। বিশেষ করে আমার নতুন চাকরিতে যোগ দেওয়ার পর থেকে এই চিন্তা আরও বেড়েছে!

ভালোবাসা ও মনোযোগ

উদ্বিগ্ন বাবার জবাবে প্রেমানন্দ মহারাজ বলেন, টাকা-টাকা করে লাভ নেই, টাকার চেয়েও মূল্যবান জিনিস আছে! কেবল টাকা রোজগারের চেয়ে সন্তানের সঙ্গে ভালো সময় কাটানোর গুরুত্ব জীবনে অনেক বেশি। মহারাজ বলেন, যদি আমরা কারো জন্য টাকা রোজগার করি, কিন্তু তাকেই সময় দিতে না পারি, তাহলে সেই টাকায় কী লাভ? মহারাজ বাবামাকে ভালোবাসা ও তাঁদের প্রতি মনোযোগ দেওয়ার কথা বলেন। তিনি ব্যাখ্যা করেন, কম রোজগারকে এক্ষেত্রে হয়তো একটি ত্যাগ বলে মনে হতে পারে, কিন্তু সন্তানদের সঠিক পথনির্দেশ, স্নেহ এবং মানসিক সমর্থন দেওয়া টাকার চেয়ে অনেক বেশি মূল্যবান।

পরিচারিকা নয়, মা

সন্তান লালনপালনের প্রসঙ্গ আসে, আর সেই সূত্রেই মহারাজ বলেন, এই সমস্যাটি অনেক পরিবারেই আছে। মহারাজ জোর দিয়ে বলেন, শিশুর প্রয়োজন মায়ের ভালোবাসা। পরিচারিকার সেবা নয়। তিনি বোঝান যে, পিতামাতার যত্ন অন্য কারো উপর ছেড়ে দেওয়া যায় না। যদিও তিনি কর্মজীবন ত্যাগ করার কথা বলেননি, তবে তিনি অভিভাবকদের তাদের সন্তানদের সঠিকভাবে লালন-পালনের জন্য সচেতনভাবে চেষ্টা করার কথা বলেছেন।

ভবিষ্যৎ

প্রেমানন্দজি মহারাজ মানসিক সম্পর্কের বন্ধনকে অবহেলা করার দীর্ঘমেয়াদি খারাপ পরিণতি সম্পর্কেও সমবেত সকলকে সতর্ক করেন সেখানে। তিনি বলেন, যদি আপনি আজ আপনার সন্তানদের ভালোবাসা না দেন, তাহলে কাল যখন তারা বড় হবে, তারাও আপনাকে ভালোবাসা ফিরিয়ে দেবে না। তাদের বড় হয়ে ওঠার সময়ে তারা যদি আপনার কাছ থেকে স্নেহ ও উষ্ণতা না পায়, তাহলে তারা আপনার সঙ্গে পরে আর কোনো আত্মিক টান অনুভব করবে না।

টাকাই সব নয়

এর পরই মহারাজ বলেন, যখন আপনার বার্ধক্য আসবে, তখন যদি আপনি পরিবারের কারও ভালোবাসা পেতে চান, দেখবেন তখন আর আপনি সেটা পাচ্ছেন না! মহারাজ এই বলে শেষ করেন– ‘আমার মতে, টাকা সবকিছু নয়।’

(Feed Source: zeenews.com)