Insurance GST: মমতার দীর্ঘদিনের দাবি, সেই বীমা ক্ষেত্রেই জিএসটি মকুবের প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভায়! শুধু ছাড় দিলেই হল না…সতর্ক করলেন চন্দ্রিমা

Insurance GST: মমতার দীর্ঘদিনের দাবি, সেই বীমা ক্ষেত্রেই জিএসটি মকুবের প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভায়! শুধু ছাড় দিলেই হল না…সতর্ক করলেন চন্দ্রিমা

Insurance GST: জীবন বিমা এবং স্বাস্থ্যবিমা থেকে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) প্রত্যাহার করার প্রস্তাব পেশ কেন্দ্রের।

নয়াদিল্লি: জিএসটিতে বড়সড় ছাড় আসতে চলেছে। স্বাধীনতা দিবসেই বার্তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিমাক্ষেত্রে সেই প্রক্রিয়া একরকম শুরু করে দিল কেন্দ্র। জীবন বিমা এবং স্বাস্থ্যবিমা থেকে পণ্য ও পরিষেবা কর (জিএসটি) প্রত্যাহার করার প্রস্তাব পেশ কেন্দ্রের। কিন্তু শুধু কর প্রত‍্যাহারই যথেষ্ট নয়, পাশাপাশি বিমা সংস্থাগুলি প্রিমিয়াম বাড়িয়ে যাতে সাধারণ মানুষকে বোকা বানাতে না পারে, জিএসটি কাউন্সিল গঠিত মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে তা স্মরণ করিয়ে দিলেন পশ্চিমবঙ্গের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।