Aadhar Card: অনুপ্রবেশ ঠেকাতে আধার কার্ড দেওয়া বন্ধ! সেপ্টেম্বরেই.. বিরাট আপডেট…

Aadhar Card: অনুপ্রবেশ ঠেকাতে আধার কার্ড দেওয়া বন্ধ! সেপ্টেম্বরেই.. বিরাট আপডেট…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অসমে বন্ধ আধার কার্ড! ‘আরও একবছর প্রাপ্তবয়স্কদের নতুন করে আধার কার্ড না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা’, ঘোষণা করলেন খোদ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। তবে তফসিলি জাতি, জনজাতি এবং চা বাগান শ্রমিকের ক্ষেত্রে অবশ্য এই নিয়ম প্রযোজ্য নয়।  আরও একবছর আধার কার্ড বিলি করা হবে তাঁদের।

SIR বিতর্কে উত্তাল জাতীয় রাজনীতি।  বিহারের ভোটার তালিকা থেকে সাড়ে ৬৫ লক্ষ মানুষ। সুপ্রিম কোর্ট যখন জানিয়ে দিয়েছে, বিহারে আধার কার্ড দেখিয়ে ফের ভোটার তালিকায় নাম তোলা যাবে, তখন উল্টো পথে হাঁটল অসম সরকার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘যদি কেউ এখনও আধার কার্ড না পেয়ে থাকেন, তাহলে সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারেন’। জানান, ‘অত্যন্ত বিরল ক্ষেত্রে, আবেদনের সময়সীমা শেষ হওয়ার পরে জেলা প্রশাসকের কাছে আধার কার্ড ইস্যু করার ক্ষমতা থাকবে। তবে, অনুমোদন দেওয়ার আগে, জেলা প্রশাসককে স্পেশাল ব্রাঞ্চ রিপোর্ট এবং ফরেনার্স ট্রাইব্যুনাল রিপোর্ট যাচাই করতে হবে’।

কী এমন সিদ্ধান্ত? মুখ্য়মন্ত্রীর ব্য়াখ্যা, ‘অসমে অবৈধ বিদেশী, বিশেষ করে বাংলাদেশি নাগরিক যাতে আধার না পান এবং নিজেদের ভারতীয় বলে দাবি না পারেন, তা নিশ্চিত করাই সরকারের উদ্দেশ্য। বলেন, আমরা সীমান্ত দিয়ে লাগাতার বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠিয়ে দিয়েছি। আমরা এমনটা ব্যবস্থা তৈরি করতে চাই যাতে, অসম  হয়ে কেউ এদেশে ঢুকে নিজেকে ভারতীয় নাগরিক দাবি করে আধার কার্ড পেতে না পারে’।

(Feed Source: zeenews.com)