King Cobra: হঠাৎ সামনে যদি ‘কিং কোবরা’ চলে আসে? ভয় না পেয়ে মানুন এই পাঁচ মন্ত্র

King Cobra: হঠাৎ সামনে যদি ‘কিং কোবরা’ চলে আসে? ভয় না পেয়ে মানুন এই পাঁচ মন্ত্র

বর্ষাকাল চলছে আর এই বর্ষাকাল মানেই সাপের উপদ্রব। গ্রাম-গঞ্জে বিশেষ করে সাপের উপদ্রব মারাত্মক পরিমাণে বেড়েছে।

বর্ষাকাল চলছে আর এই বর্ষাকাল মানেই সাপের উপদ্রব। গ্রাম-গঞ্জে বিশেষ করে সাপের উপদ্রব মারাত্মক পরিমাণে বেড়েছে।

গ্রামের খেত, খামারে, নদীতে, পুকুরে, জঙ্গলে প্রবল সাপের উৎপাত বেড়ে যায়। এই সময় বিশেষ করে গোখরো সাপের উপদ্রব বেশি পরিমাণে দেখা যায়।

কিন্তু, কিছু সহজ উপায় শঙ্খচূড় সাপ থেকে রেহাই পাওয়া যায়। দেখে নেওয়া যাক কোন কোন সহজ উপায় অবলম্বন করলে এই বিষাক্ত সাপ থেকে রেহাই পাওয়া যায়।

যদি আপনি কোনও গোখরো সাপ দেখেন তাহলে একদমই চিৎকার চেঁচামেচি করবেন না। শান্ত থাকবেন। সাপকে চলে যাওয়ার পর্যাপ্ত জায়গা দিন।

গোখরো সাপকে বস্তায় ভরার চেষ্টা করবেন না বা কোনও বাক্সে ভরার চেষ্টা করবেন না। তা আপনার জন্য ভয়ের হতে পারে।

কোনওভাবেই সাপের দিকে সরাসরি চোখাচুখি করতে নেই।

সাপ যখন চারিদিকে আবদ্ধ থাকে তখনই আক্রমণাত্মক হয়ে পড়ে। তাই ভিড়পূর্ণ স্থান এড়িয়ে চলুন।

অনেকেই আছেন সাপ দেখলেই লাঠি দিয়ে মারতে শুরু করেন। মনে রাখবেন এতে আপনার প্রাণসংশয় পর্যন্ত হতে পারে। সাপ ধরার ক্ষেত্রে সবসময় পেশাদার সর্প বিশারদকে ডাকুন।

(Feed Source: news18.com)