
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাঁচা বাদাম (Kachha Badam) গার্লকে মনে আছে নিশ্চয়ই। শ্রুতি রানের গাওয়া ‘সাঁইয়া দিল মে আনা রে’ গানের রিমিক্স ভিডিয়োর জন্য নেচে আলোচনা উঠে এসেছেন যিনি। সেই অঞ্জলি অরোরার (Anjali Arora) MMS-কাণ্ডে নাম জড়ায়। তারপর অনেকদিন পাত্তা নেই তাঁর। এখন তিনি কী করছেন জানলে অবাক হবেন।
সোশ্যাল মিডিয়ার সেনসেশন এবং অভিনেত্রী অঞ্জলি অরোরা, কঙ্গনা রানাউতের রিয়েলিটি শো লক আপ এবং ভাইরাল গান কাঁচা বাদাম-এর মাধ্যমে জনপ্রিয়তা লাভ করেন। সম্প্রতি থাইল্যান্ডের পাটায়ার একটি ক্লাবে তার নাচের একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যা নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে।
Anjali Arora of Kachcha Badam fame has taken up dancing in posh clubs as a career it seems.
Here she is dancing at a Club in Pattaya, Thailand. pic.twitter.com/RXgWZit44Z
— Sensei Kraken Zero (@YearOfTheKraken) August 21, 2025
ওই ভিডিয়োতে দেখা যাচ্ছে, অঞ্জলি ক্লাবের ডান্স ফ্লোরে পারফর্ম করছেন, অনেক সোশ্যাল মিডিয়া ইউজাররা সেই ভিডিয়ো করছেন। ভিডিয়োতে তাকে ‘ও সাকি সাকি’ গানে নাচতে দেখা যায়। অঞ্জলির পরনে ছিল একটি ঝকঝকে প্যাস্টেল রঙের হাল্টার-নেক ক্রপ টপ, গভীর নেকলাইন, সঙ্গে হাই-স্লিট স্কার্ট। ভিডিয়োতে আরও কয়েকজন ব্যাকগ্রাউন্ড ডান্সারকেও দেখা গিয়েছে।
তবে ক্যারিয়ার পরিবর্তন করলেন অঞ্জলি! যদিও তা নিয়ে কোনও মন্তব্যই করেননি তিনি। তবে তা নিয়ে একদিকে যেখানে একাংশ নেটিজেন অঞ্জলির সম্ভাব্য ক্যারিয়ার পরিবর্তনের সমালোচনা করেছেন, অন্যদিকে অনেকেই তার পক্ষ নিয়ে এগিয়ে এসেছেন এবং নিজের পছন্দের প্রতি তার স্বাধীনতাকে সমর্থন জানিয়েছেন।
(Feed Source: zeenews.com)
