Dowry Death: সারা শরীরে জ্বলন্ত আগুন নিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন তরুণী…চুলের মুঠি ধরে মার…ঢলে পড়লেন মৃত্যুর কোলে…পণের বলির ভয়ঙ্কর ভিডিও ঘিরে চাঞ্চল্য চরমে

Dowry Death: সারা শরীরে জ্বলন্ত আগুন নিয়ে সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছেন তরুণী…চুলের মুঠি ধরে মার…ঢলে পড়লেন মৃত্যুর কোলে…পণের বলির ভয়ঙ্কর ভিডিও ঘিরে চাঞ্চল্য চরমে

<

Dowry Death: ভিডিওতে দেখা গিয়েছে নিহত তরুণী নিকির স্বামী বিপিন এবং অন্য একজন মহিলা তাঁর চুল ধরে টেনে তুলছেন। বিপিনের পরনে শার্ট ছিল না এবং তার পেট এবং পিঠে রক্ত দেখা গিয়েছে।

২০১৬ সালে তাঁর বিয়ে হয় গ্রেটার নয়ডার সিরসা গ্রামের এক পরিবারে

মুম্বই : প্রকাশ্যে এসেছে ভয়ঙ্কর ভিডিও৷ সেখানে দেখা যাচ্ছে এক বধূকে মারধর করছে তাঁর স্বামী এবং শ্বশুর-শাশুড়ি৷ তার পর গায়ে আগুন নিয়ে জ্বলন্ত অবস্থায় ওই তরুণী নেমে যাচ্ছেন সিঁড়ি দিয়ে৷ গ্রেটার নয়ডার এই ভিডিও নিয়ে আতঙ্ক এবং চাঞ্চল্য-দুই-ই চরমে৷ পরে মৃত্যু হয় ওই নিগৃহীতার৷ ঘটনাচক্রে তাঁর দিদিরও বিয়ে হয়েছে ওই একই পরিবারে৷ তাঁর অভিযোগ, পণের দাবিতে দুই বোনের উপরই চরম অত্যাচার চলত৷ ৩৬ লক্ষ টাকা পণ দাবি করেছিল অভিযুক্ত শ্বশুর শাশুড়ি৷