
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কিছুদিন আগেই বিয়ে। খুব বেশি হলে ২ মাস হবে। এর মধ্যেই সন্তানসম্ভবা ২১ বছরের স্ত্রীকে খুনে করে তার দেহ টুকরো করে নদীতে ফেলে দিল যুবক। কাটা মাথা, হাত ও পা আগেই নদীতে ফেলে দিয়েছিল। পরে জেরা করতেই বেরিয়ে আসে স্ত্রীর দেহের বাকী অংশ রয়েছে তার বাড়ির ট্রাঙ্কে। হায়দরাবাদের ঘটনা। ধৃত যুবকের নাম সামালা মাহেন্দার রেড্ডি(২৭)। অন্যদিকে তার স্ত্রীর নাম বি স্বাথি(২১)। স্ত্রীকে খুন করে দেহ টুকরো করে সে মুসি নদীতে ফেলতে এসেছিল।
ভালোবেসে বিয়ে করেছিল মাহেন্দার। ভিকারাবাদ জেলার বাসিন্দা মাহেন্দার ও স্বাথি করে ঘর নিয়েছিল হায়দরাবাদের বাইরে মেডিপল্লিতে। একটি অ্যাপ বাইক কোম্পানিতে রাইডারের কাজ করতে মাহেন্দার। পুলিস জানিয়েছে শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ স্বাথিকে খুন করে মাহেন্দার। তারপর তাদের দেহ টুকরো করে কাটে। কিছু অংশ এদিক ওদিকে ফেলেও দিয়ে আসে। তারপর সে তার বোনকে ফোন করে বলেস্বাথিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
ভাইয়ের ফোন পেয়ে সন্দেহ হয় মাহেন্দারের বোনের। তিনিই মাহেন্দারকে থানায় নিয়ে যান এফআইআর করাতে। সেখানেও সে বলতে থাকে যে তার স্ত্রীর খোঁজ পাওয়া যাচ্ছে না। কিন্তু পরে পুলিসের জেরায় সে ভেঙে পড়ে। এমনটাই সংবাদমাধ্যমে জানিয়েছেন ডিসিপি পদ্মজা।
মাহেন্দারকে হেফাজতে নিয়ে জেরা করছে পুলিস। নদীতে তল্লাশি করেও কিছু পাওয়া যায়নি। পুলিসের বক্তব্য বাড়িতে যেসব দেহাংশ পাওয়া গিয়েছে তার ডিএনএ টেস্ট করা হচ্ছে।
স্বাধির বাবা জানিয়েছেন, জামাইয়ের সঙ্গে তাদের সম্প্রতি ঝগড়া হয়। তারপরই তার সঙ্গে তারা যোগাযোগ বন্ধ করে দেয়। মেয়ে বলত তারা ভালো আছে। কিন্তু আমাদের কাছে খবর ছিল যে মাহেন্দার স্বাথির উপরে অত্যাচার করে। ওর কঠিন শাস্তি হোক। এটাই আমরা চাই।
(Feed Source: zeenews.com)
