নতুন ইলেকট্রিক স্কুটার আনছে TVS! দাম কত হতে পারে দেখে নিন

নতুন ইলেকট্রিক স্কুটার আনছে TVS! দাম কত হতে পারে দেখে নিন

এমনিতে বিগত টানা ৪ মাস ধরে ইভি সেগমেন্টে রীতিমতো সেরা অবস্থানে রয়েছে এই ব্র্যান্ডটি। কারণ এর রয়েছে Bajaj Auto, Ola Electric, Ather Energyএবং Hero Vida-র মতো দুর্ধর্ষ পারফর্ম করা মডেলও।

কলকাতা : iQube ইলেকট্রিক স্কুটারের সাফল্য এখন আকাশছোঁয়া। আর সেই সাফল্যই যেন তারিয়ে তারিয়ে উপভোগ করছে TVS Motor Company। এমনিতে বিগত টানা ৪ মাস ধরে ইভি সেগমেন্টে রীতিমতো সেরা অবস্থানে রয়েছে এই ব্র্যান্ডটি। কারণ এর রয়েছে Bajaj Auto, Ola Electric, Ather Energyএবং Hero Vida-র মতো দুর্ধর্ষ পারফর্ম করা মডেলও। আর নেতৃত্বের স্থান বা শীর্ষস্থান ধরে রাখতে অক্টোবর-ডিসেম্বর নাগাদ একটি নতুন ইলেকট্রিক টু-হুইলার বাজারে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে TVS সংস্থা। এখানেই শেষ নয়, এর পাশাপাশি ওই একই ত্রৈমাসিকে আবার সংস্থাটির তরফে একটি নতুন ইলেকট্রিক থ্রি হুইলারও আনা হতে চলেছে।