
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: ‘ও লাল পরী, কে তুমি, আমার সঙ্গে যাবে?’ ঠিক এই ভাষাতেই সোসাইটির মধ্যেই এক যুবতীকে টিজ করেন মাত্র ৭ বছরের এক ছেলে। নিজের সোসাইটির মধ্যেই এভাবে ৬ থেকে ৭ বছরের ছেলের হাতে ইভ-টিজিং হওয়ার ভয়ংকর অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন ওই যুবতী।
তিনি বলছেন, তিনি সোসাইটিতে হাঁটছিলেন। ঠিক তখনই হঠাৎ করে একটা ছোট বাচ্চা তাঁকে অবমাননাকর মন্তব্য করে। ছেলেটি তাঁকে ‘ও লাল পরী’ বলে ডাকে। কারণ সে লম্বা স্কার্ট ও লাল টপ পরে ছিল। প্রথমে, তিনি বুঝতে পারেননি যে ঠিক কী ঘটেছে। তারপর তিনি দেখেন যে, সোসাইটির নিরাপত্তা রক্ষী হাসছে! এতে তাঁর সন্দেহ হয়। এর কিছুক্ষণ পর, ওই যুবতী যখন আবার ওই বাচ্চাদের পাশ দিয়ে যায়, তখন ফের ওই বাচ্চাটি চিৎকার করে ওঠে,’কোন হ্যায় তু, চলেগি ক্যায়া?’
এরপরই ওই মহিলা বাচ্চাটির মুখোমুখি হয়ে তাঁকে ধমকান। শেষে নিরাপত্তারক্ষী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বাচ্চাটিকে ক্ষমা চাইতে বলেন। কিন্তু সেই বাচ্চাটি শুধু ‘দুঃখিত’ বলেই পালিয়ে যায়। ওই যুবতী আরও জানিয়েছেন, নিরাপত্ত রক্ষী তাঁকে বলতে থাকেন, বাচ্চাটির ‘ভালো পরিবারের’। সে হয়তো একটু মজা করছিল তাঁর সঙ্গে! বুঝতে পারেনি যে, বিষয়টির গুরুত্ব।
(Feed Source: zeenews.com)
