
নয়াদিল্লি: শান্তনু মহেশ্বরী ও অবনীত কৌরের (Avneet Kaur) ‘Love in Vietnam’ নামক সিনেমা দিনকয়েক পরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তার আগে গতকালই হয়ে গেল সিনেমার ট্রেলার লঞ্চ। এই সিনেমার বেশ কয়েক মাস আগেই খবরের শিরোনামে উঠে এসেছিলেন তিনি। কারণ? তাঁর ছবিতে বিরাট কোহলির (Virat Kohli) একটি লাইক। এবার সেইসব নিয়ে মুখ খুললেন অবনীত।
সোশ্যাল মিডিয়ায় সেলিব্রিটিদের অহরহ ভালবাসা পাওয়ার প্রসঙ্গ তাঁর সিনেমার ট্রেলার লঞ্চেই অবনীতকে জিজ্ঞেস করা হয়। তবে অনেকেই মনে করছেন প্রশ্নের মধ্যে এর মাধ্যমে আসল প্রশ্নটি ছিল তাঁর ছবিতে বিরাট কোহলির লাইক দেওয়ার ঘটনাটি। যা নিয়ে এত চর্চা, জল্পনা-কল্পনা চলেছিল। প্রশ্নের অবনীত বলেন, ‘এভাবেই যেন ভালবাসা পেতে থাকি আমি। এই নিয়ে আর কী ই বা বলতে পারি।’
আজ থেকে ঠিক মাস তিনকে মতো আগে বিরাট কোহলি অবনীত কৌরের ছবিতে লাইক দিয়েছিলেন। সেই বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়। তাহলে কি অবনীত ও বিরাটের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে? কোহলি অবশ্য এই ঘটনা নিয়ে পরবর্তীতে নিজের অবস্থান স্পষ্ট করে দেন। তিনি দাবি করেন এই গোটা বিষয়টা একটা অ্যালগরিদম ভুল।
সেইসময় বিরাট বনিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছিলেন, ‘আমি স্পষ্ট করে দিতে চাই যে আমার ফিড পরিষ্কার করার সময় ভুলবশত কোনও ইন্টাব়্যাকসন রেজিস্টার হয়ে গিয়েছে। মনে হচ্ছে এটা অ্যালগরিদমের কারণে হয়েছে। এর পিছনে আমার কোনও উদ্দেশ্য ছিল না। আমি অনুরোধ করছি যে অযথা কোনও গল্প না বানানো হোক। আমার কথা বোঝার জন্য ধন্যবাদ।’
প্রসঙ্গত, বিরাট কোহলি আপাতত বেশ কয়েকদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে রয়েছেন। আইপিএলের পর থেকে তিনি কোনওরকম প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তাঁর সম্ভাব্য কামব্যাক সিরিজ়, এখনও বেশ অনেকটা দূরে। তবে ইতিমধ্যেই কিন্তু ফিটনেস ফিরে পেতে নিজের অনুশীলন শুরু করে দিয়েছেন কোহলি। বর্তমানে নিজের স্ত্রী, সন্তানদের সঙ্গে ইংল্যান্ডে থাকেন তিনি। সেই বিলেতের মাটি থেকেই অস্ট্রেলিয়া সফরের প্রস্তুতি শুরু করলেন তিনি। তাও আবার ‘হোম অফ ক্রিকেট’ লর্ডসে। এবার অপেক্ষা তাঁর মাঠে ফেরার।
(Feed Source: abplive.com)
