
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যৌনতার সময়ে মৃত্যু (Heart Attack After Sex)! ঘটনাটি ভারতের নয়, চিনের (China)। বিচিত্র এই ঘটনায়, গত বছর ২৪ জুলাই চিনের গুয়াংজি ঝুয়াং-এর পিংনান কাউন্টিতে (Pingnan County Guangxi Zhuang) এক বিবাহিত ব্যক্তি তার গোপন প্রেমিকার সঙ্গে এক হোটেলে যৌন মিলনের পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান!
প্রেমিকার উপর কোপ
৬৬ বছর বয়সী ওই ব্যক্তি, তীব্র মায়োকার্ডিয়াল ইনফার্কশনে আক্রান্ত হয়ে মারা যান বলে খবর। পরে আদালত তাঁর প্রেমিকা, যাঁর নাম জুয়াং, ঝৌ-এর পরিবারকে ৬,২০০ ইউয়ান (৭.৫ লক্ষ টাকার বেশি) ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। আদালত উল্লেখ করে, ঝৌ-এর আগে থেকেই থাকা স্বাস্থ্য সমস্যা তার মৃত্যুর মূল কারণ ছিল, তবে চিকিৎসা সহায়তায় দেরি করার জন্য জুয়াংকে দায়ী করা হয়।
ঘুম থেকে উঠে দেখেন…
ঝৌ এবং জুয়াং ১৯৮০-এর দশকে একটি কারখানায় একসঙ্গে কাজ করতেন। তারপর ২০২৩ সালে একটি পার্টিতে পুনরায় মিলিত হন তাঁরা। তাঁদের সম্পর্ক নতুন করে শুরু করেন তাঁরা। ঘটনার দিন ঝৌ একটি হোটেলে উঠে জুয়াংকে সেখানে আসতে বলেন। যেখানে তাঁরা দুজনে যৌনতায় লিপ্ত হওয়ার পর ঘুমিয়ে পড়েন। কয়েক ঘণ্টা পর, জুয়াং ঘুম থেকে উঠে ঝৌকে নিষ্প্রাণ অবস্থায় দেখতে পান এবং আতঙ্কিত হয়ে পড়েন। তিনি নিজের উচ্চ রক্তচাপের ওষুধ খেতে হোটেলের ঘর থেকে বেরিয়ে যান এবং একটু পরে ফিরে আসেন। ততক্ষণে হোটেলের কর্মী এবং জরুরি পরিষেবা বিভাগকে খবর দেওয়া হয়। ঝৌ ততক্ষণে মারা গিয়েছেন।
কে দায়ী মৃত্যুর জন্য?
ঝৌ-এর স্ত্রী ও পুত্র জুয়াং এবং হোটেল উভয়ের বিরুদ্ধেই মামলা দায়ের করেন। তাঁরা অভিযোগ করেন যে, ঝৌ-এর জীবন বাঁচাতে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে তারা ব্যর্থ হয়েছিলেন। পরিবার ক্ষতিপূরণ বাবদ ৫,৫০,০০০ ইউয়ান (৬৭ লক্ষ টাকার বেশি) এবং অন্ত্যেষ্টিক্রিয়ার খরচ-সহ মোট ৬,২০,০০০ ইউয়ান (প্রায় ৭৫.৭৪ লক্ষ টাকা) দাবি করে। তবে আদালত রায় দেয়, ঝৌ-এর মৃত্যুর প্রধান কারণ ছিল তাঁর আগে থেকেই বিকল থাকা শারীরিক অবস্থা। যার মধ্যে উচ্চ রক্তচাপ এবং স্ট্রোকের ইতিহাসও ছিল। আদালত এই কারণ দেখিয়ে তার মৃত্যুর জন্য তাঁকেই দায়ী করে।
দায়
এছাড়াও আদালত জানায় যে, ঘটনাটি একটি ব্যক্তিগত কক্ষের ভিতরে ঘটায় হোটেলকে এর জন্য সরাসরি দায়ী করা যাবে না। তবুও, আদালত জুয়াংকে আংশিকভাবে দায়ী করে বলেছে যে, সময়মতো চিকিৎসা-সহায়তা চাইতে তার ব্যর্থতার কারণে তাঁকে দায় বহন করতেই হবে। আদালত আরও পর্যবেক্ষণ করে যে, একজন বিবাহিত পুরুষের সঙ্গে জেনেশুনে সম্পর্ক স্থাপন করে তিনি জনসাধারণের মান্য নিয়মশৃঙ্খলার বিরুদ্ধ কাজ করেছেন। চূড়ান্ত রায়ে আদালত প্রেমিকাকে মূল ক্ষতিপূরণের দাবির ১০ শতাংশ, অর্থাৎ ৬২,০০০ ইউয়ান (৭.৫ লক্ষ টাকার বেশি) পরিশোধ করার নির্দেশ দেয়।
(Feed Source: zeenews.com)
