হঠাৎ খিঁচুনি, রাস্তায় কাতরাচ্ছিল শিশুটি! দেখতে পেয়ে যা করলেন আধিকারিক, জানলে অবাক হবেন

হঠাৎ খিঁচুনি, রাস্তায় কাতরাচ্ছিল শিশুটি! দেখতে পেয়ে যা করলেন আধিকারিক, জানলে অবাক হবেন

হঠাৎ করে শিশুটির খিঁচুনি শুরু হয়। দিশেহারা হয়ে রাস্তার মধ্যেই দাঁড়িয়ে পড়েন পরিবারের সদস্যরা।

একরত্তিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতাল।

ঝাড়গ্রাম, রাজু সিং: বৈঠক সেরে ফেরার পথে আহত শিশুকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিলেন এক আধিকারিক। প্রাণ বাঁচল শিশুটির। ঝাড়গ্রামে বৈঠকের উদ্দেশ্যে গিয়েছিলেন বিনপুর এক নম্বর ব্লকের ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। বৈঠক সেরে ফেরার পথে ব্লক অফিসে আসার সময় তিনি দেখতে পান, একটি  শিশু আহত অবস্থায় রাস্তার পাশে ছটফট করছে।