Dream11 Fouder Harsh Jain: ড্রিম ইলেভেনের প্রতিষ্ঠাতাকে চেনেন? ৬৫০০০ কোটির মালিকানা তাঁর! আর বাবা আম্বানির…

Dream11 Fouder Harsh Jain: ড্রিম ইলেভেনের প্রতিষ্ঠাতাকে চেনেন? ৬৫০০০ কোটির মালিকানা তাঁর! আর বাবা আম্বানির…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় ক্রিকেট বোর্ড (The Board of Control for Cricket in India, BCCI) এখন স্পনসরহীন। বিসিসিআই জানিয়ে দিয়েছে যে, ‘অনলাইন গেমিং বিল’ (Promotion and Regulation of Online Gaming Bill 2025) পাশ হওয়ায়, ড্রিম ইলেভেনের সঙ্গে স্পনসরশিপ চুক্তি শেষ হয়ে গিয়েছে। টিম ইন্ডিয়ার টাইটেল স্পনসর হিসেবে ২০২৩-২০২৬ চক্রের জন্য ৪৪ মিলিয়ন মার্কিন ডলার (৩৫৮ কোটি টাকা) মূল্যের চুক্তি স্বাক্ষর করেছিল ড্রিম ইলেভেন। অনলাইন ফ্যান্টাসি স্পোর্টস এবং জুয়া প্ল্যাটফর্ম হিসেবে ড্রিম ইলেভেন এই দেশে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। এই প্রতিবেদনে জানুন যে, দেশের বৃহত্তম ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্মের প্রতিষ্ঠাতা কে এবং কীভাবে তিনি আজ বিপুল সম্পত্তির মালিক হলেন।

দেশের বৃহত্তম ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম

ভারতের খুব কম উদ্যোগপতিই আছেন, যারা সোনার চামচ মুখে নিয়ে জন্মেছেন। তবে হর্ষ জৈন তাঁদের মধ্যেই একজন। হর্ষ ভারতের বৃহত্তম ফ্যান্টাসি স্পোর্টস প্ল্যাটফর্ম, ড্রিম ইলেভেনের সিইও এবং সহ-প্রতিষ্ঠাতা। হর্ষ ২০০৮ সালে ভবিত শেঠের হাত ধরে ড্রিম ইলেভেন তৈরি করেছিলেন। ড্রিম ইলেভেন ২০১৯ সালের এপ্রিলে ইউনিকর্ন ক্লাবে প্রবেশকারী প্রথম ভারতীয় গেমিং কোম্পানি হয়ে ওঠে। হর্ষের নেতৃত্বে কোম্পানিটি ভারতে ফ্যান্টাসি স্পোর্টসের একটি শীর্ষস্থানীয় নাম হয়ে ওঠে। ড্রিম ইলেভেন এখন ২২ কোটি মানুষ ব্যবহার করেন। ফ্যান্টাসি ক্রিকেট, ফুটবল, কাবাডি, হকি, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল এবং বেসবল খেলেন সেখানে। কোম্পানিটি জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া লিগ এবং স্বনামধন্য ভারতীয় এবং আন্তর্জাতিক ক্রিকেটারদের সঙ্গে অংশীদারিত্ব করেছে।

হর্ষ জৈন সম্পর্কে আপনার যা যা জানা দরকার:

মুম্বইয়ের বাসিন্দা হর্ষ, আনন্দ এবং সুষমা জৈনের ছেলে।

আনন্দ একজন বিখ্যাত ব্যবসায়ী এবং সুষমা একজন চিত্রশিল্পী।

হর্ষ জৈনের বাবা আনন্দ আবার মুকেশ আম্বানির ঘনিষ্ঠ বন্ধু এবং বিশ্বস্ত উপদেষ্টা। কখনও কখনও রিলায়েন্সের প্রতিষ্ঠাতা ধীরুভাই আম্বানির ‘তৃতীয় পুত্র’ হিসাবেও তাঁকে দেখা হয়।

হর্ষ ইংল্যান্ডের সেভেনওকস হাই স্কুলে পড়াশোনা করেন।

পরবর্তীতে হর্ষ পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন।

হর্ষ কলম্বিয়া বিজনেস স্কুল থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

শিক্ষার সময় তিনি কিছু কাজের অভিজ্ঞতাও অর্জন করেন।

হর্ষ তিন মাসের জন্য মাইক্রোসফ্টে গ্রীষ্মকালীন ইন্টার্নশিপ করেন

পরবর্তীতে হর্ষ তাঁর বাবার কোম্পানি জয় কর্পে যোগ দিয়েছিলেন। তিনি উৎপাদনকারী প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি ২০১০ সালে ডিজিটাল মার্কেটিংয়ের কৌশল তৈরির উপর দৃষ্টি নিবদ্ধ করেছিলেন। একটি সোশ্যাল মিডিয়া এজেন্সি-রেড ডিজিটাল-এর সহ-প্রতিষ্ঠাতা ছিলেন। তবে ২০১৩ সালে তিনি কোম্পানিটি অধিগ্রহণ করেন।

হর্ষ ২০১৭ সাল থেকে ফেডারেশন অফ ইন্ডিয়ান ফ্যান্টাসি স্পোর্টসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ড্রিম ইলেভেনের আজ মোট সম্পত্তির পরিমাণ ৬৫০০০ কোটি টাকা

হর্ষ জৈন – ব্যক্তিগত জীবন

গেমিং, খেলাধুলা এবং প্রযুক্তির প্রতি হর্ষের অগাধ আগ্রহ। তিনি নিজেও একজন পাগল ফ্যান্টাসি ক্রিকেট এবং ফুটবল খেলোয়াড়। হর্ষ ২০১৩ সালে রচনা শাহ নামে এক দন্ত চিকিৎসককে বিয়ে করেন। ছেলের নাম কৃষ। ২০২১ সালে, হর্ষ এবং রচনা ৭২ কোটি টাকা মূল্যের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন। অ্যাপার্টমেন্টটি ভারতের সবচেয়ে ব্যয়বহুল অঞ্চলগুলির মধ্যে একটিতে। ২৯তম এবং ৩০তম দুটি তলা জুড়ে বিস্তৃত। এটি মুকেশ আম্বানির অ্যান্টিলিয়ার কাছে অবস্থিত, যার মূল্য ১৫০০০ কোটি টাকা।

(Feed Source: zeenews.com)