Saudi Arab Crime Incident: সৌদিতে একলা প্রবাস! স্বামী ব্যস্ত, বিরক্ত যুবতী তিন সন্তানকে বাথটবে ডুবিয়ে দিলেন… নিজেও…

Saudi Arab Crime Incident: সৌদিতে একলা প্রবাস! স্বামী ব্যস্ত, বিরক্ত যুবতী তিন সন্তানকে বাথটবে ডুবিয়ে দিলেন… নিজেও…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সৌদি আরবের (Saudi Arabia) আল খোবার শহরে মর্মান্তিক ঘটনায় স্তম্ভিত হায়দরাবাদ। মঙ্গলবার সেখানে তিন সন্তানকে বাথটবে ডুবিয়ে খুন (Hyderabad Woman Drowns 3 Sons In Bathtub) করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। অভিযোগ, তিন ছেলেকে খুন করার পর আত্মহত্যারও (Suicide) চেষ্টা করেন তিনি।

নিহতরা হলেন সাত বছরের যুগল ভাই সাদেক আহমেদ, আদেল আহমেদ এবং তিন বছরের ভাই ইউসুফ আহমেদ। পুলিস সূত্রে জানা গিয়েছে, কাজ সেরে বাড়ি ফিরে মহম্মদ শাহনওয়াজ দেখেন, বাড়ির ভেতর নিথর দেহ পড়ে রয়েছে তাঁর সন্তানদের। তিন ছেলেকে বাঁচানোর আর কোনও সুযোগ ছিল না। সঙ্গে সঙ্গেই তিনি খবর দেন স্থানীয় পুলিসকে।

অভিযুক্ত মহিলা সৈয়দা হুমেরা আমরিন হায়দরাবাদের মোহাম্মদী লাইনস এলাকার বাসিন্দা। জানা গিয়েছে, ভিজিট ভিসায় তিনি কিছুদিন ধরে সৌদি আরবে ছিলেন। ঘটনার পর সৌদি পুলিস তাঁকে আটক করেছে।

পরিবারের তরফে দাবি করা হয়েছে, মানসিক অবসাদ এবং দীর্ঘদিনের একাকিত্বে ভুগছিলেন আমরিন। এমনকি, পারিবারিক অশান্তিও তাঁকে চাপে ফেলেছিল বলে শোনা যাচ্ছে। তবে কী কারণে তিনি এমন মর্মান্তিক পদক্ষেপ করলেন, তার সঠিক উত্তর এখনও মেলেনি। তদন্ত শুরু করেছে আল খোবার পুলিস।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই হায়দরাবাদের মহল্লা মোহাম্মদী লাইনে নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীদের কথায়, ‘যে তিনটি নিষ্পাপ প্রাণের হাসিতে ভরে থাকত ওই পরিবার, একসঙ্গে তাদের হারানোয় বাকরুদ্ধ সকলে।’

(Feed Source: zeenews.com)