
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাবা ভাঙ্গা (Baba Vanga) যাঁর প্রকৃত নাম ভাঙ্গেলিয়া পানডেভা গুস্তেরোভা (Vangelia Pandeva Gushterova) বিশ্ব জুড়ে তাঁর অব্যর্থ ভবিষ্যদ্বাণীর জন্য বিখ্যাত (known for her accurate predictions)। বুলগেরিয়ার এই বিখ্যাত প্রফেটের (Bulgaria’s famous prophet Baba Vanga) অতীতের বহু পূর্বাভাসই চরম সত্য প্রমাণিত হয়েছে। যেমন আমেরিকার ৯/১১ (9/11 attack), কোভিড অতিমারি (the Covid-19 pandemic), ২০০৪ সালের সুনামি (the 2004 tsunami)। ফলে, বাবা ভাঙ্গাকে নিয়ে একটা ভয়মিশ্রিত সমীহ তৈরি হয়েছে বিশ্ব জুড়ে কোটি কোটি মানুষের মনে।
৪ মাস বাকি
এবার সামনে আসছে, বাবা ভাঙ্গার এই ২০২৫ সাল নিয়ে বিভিন্ন পূর্বাভাস। ইতিমধ্যেই ৮ মাস অতিক্রান্ত বছরটির। কিন্তু এখনও ৪ মাস বাকি। আর এখন বিশ্ব জুড়ে ঘটনার ঘনঘটা। ফলে, বাবা ভাঙ্গা বাকি সময়টির জন্য কী রকম পূর্বাভাস করে গিয়েছেন, সকলেই সেটি জানতে আগ্রহী। তাহলে আসুন, আমরাও দেখি, ঠিক কী কী বলেছেন বুলগেরিয়ার নস্ট্রাদামুস বাবা ভাঙ্গা।
বাবা ভাঙ্গার ২০২৫ ভবিষ্যদ্বাণী
দেখা যাচ্ছে, বাবা ভাঙ্গার ২০২৫ সংক্রান্ত ভবিষ্যদ্বাণী প্রায় সবই সত্য হচ্ছে। এ বছর ভারত, পাকিস্তান, আমেরিকা এবং জাপান সংক্রান্ত জন্য তাঁর বহু ভবিষ্যদ্বাণী ইতিমধ্যেই সত্য প্রমাণিত হয়েছে, আরও হচ্ছে। বাবা ভাঙ্গার ২০২৫ সালের জন্য ভবিষ্যদ্বাণীগুলির মধ্যে রয়েছে অর্থনৈতিক অস্থিরতা এবং প্রাকৃতিক বিপর্যয়। প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে রয়েছে, ভয়াবহ খরা, বন্যা, ভূমিকম্প এবং অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি। এই ভবিষ্যদ্বাণীগুলির সঙ্গে তাল রেখে সম্প্রতি আফগানিস্তান ও মায়ানমারে ভয়াল ভূমিকম্প হয়েছে। এছাড়াও, আমেরিকার পশ্চিম উপকূলে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত ঘটেছে। ভূমিকম্পের সতর্কবার্তাও তাঁর ভবিষ্যদ্বাণীর সঙ্গে সম্পর্কিত।
ডোনাল্ড ট্রাম্প এবং
আমেরিকায় অর্থনৈতিক এবং প্রাকৃতিক সংকট দেখা দিয়েছে। এতে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের শুল্কযুদ্ধ এবং রাশিয়ার ভূমিকম্পের কারণে আমেরিকা ও জাপানের উপকূলীয় অঞ্চলে সুনামির ঝুঁকি বাড়ার কথারও উল্লেখ করা হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
এবং ভারত
ভারতের জন্য, রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত, প্রবল বর্ষণ এবং বন্যার কথা বলা হয়েছে। পঞ্জাবে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে। উত্তরাখণ্ড, কাশ্মীর, হিমাচলে মেঘভাঙা বৃষ্টি, হড়পা, ধস, বন্যা ঘটেছে। দিল্লি, হরিয়ানায় ভূমিধসের ঘটনা ঘটেছে। এ সবই বাবা ভাঙ্গার ২০২৫ সালের ভবিষ্যদ্বাণীগুলিকে সত্য প্রমাণ করছে। বাবা ভাঙ্গা কোনো দেশের নাম উল্লেখ না করলেও, ভারত ও পাকিস্তানের মধ্যে সম্ভাব্য যুদ্ধের কথাও তাঁর ভবিষ্যদ্বাণীর কারণে অনুমান করা হচ্ছে।
‘জাপানি বাবা ভাঙ্গা’
প্রসঙ্গত, জাপানের জন্য আছেন ‘জাপানি বাবা ভাঙ্গা’ রিও তাতসুকি। তাঁর ভবিষ্যদ্বাণীও এ ক্ষেত্রে প্রাসঙ্গিক। উল্লেখ করা হয়েছে, তিনি ২০২৫ সালে একটি বড় সুনামির বিষয়ে সতর্ক করেছিলেন। আর তা ঘটলও!
(Feed Source: zeenews.com)
