‘ওঁদের হারতে মজা লাগে, ওঁরা এতেই খুশি…’ উপ-রাষ্ট্রপতি নির্বাচনের পরে ‘ইন্ডিয়া’ জোটকে কটাক্ষ সুকান্তের

‘ওঁদের হারতে মজা লাগে, ওঁরা এতেই খুশি…’ উপ-রাষ্ট্রপতি নির্বাচনের পরে ‘ইন্ডিয়া’ জোটকে কটাক্ষ সুকান্তের

আগামী ১২ সেপ্টেম্বর সকাল ১০টা বেজে পাঁচ মিনিটে ১৫তম উপরাষ্ট্রপতি পদে শপথ নিতে চলেছেন সি পি রাধাকৃষ্ণণ।

সুকান্ত মজুমদার

নয়াদিল্লি: প্রত্যাশিতভাবেই বিপুল ভোটে জয়ী হয়ে দেশের নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হলেন এনডিএ প্রার্থী সি পি রাধাকৃষ্ণণ৷ ইন্ডিয়া জোটের প্রার্থী বি সুদর্শনকে ১৫২ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেছেন তিনি৷ রাধাকৃষ্ণণ পেয়েছেন ৪৫২টি ভোট৷ সেখানে সুদর্শনের ঝুলিতে এসেছে ৩০০টি ভোট৷ বড় জয় পেয়েছে এনডিএ শিবির। যার ফলে জগদীপ ধনখড়ের পর পরবর্তী উপ-রাষ্ট্রপতি হচ্ছেন সিপি রাধাকৃষ্ণণ। ইতিমধ্যেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রাক্তন উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়-সহ একাধিক রাজনৈতিক নেতৃত্ব। আগামী ১২ সেপ্টেম্বর সকাল ১০টা বেজে পাঁচ মিনিটে ১৫তম উপরাষ্ট্রপতি পদে শপথ নিতে চলেছেন সি পি রাধাকৃষ্ণণ।