Asia Cup 2025: এশিয়া কাপে লজ্জার রেকর্ড আমিরশাহীর! মাত্র ২৭ বল খেলেই জিতল ভারত…

Asia Cup 2025: এশিয়া কাপে লজ্জার রেকর্ড আমিরশাহীর! মাত্র ২৭ বল খেলেই জিতল ভারত…

জি ২৪ ঘণ্টা ডিজিটা ব্য়ুরো: দুরমুশ করা বললেই বোধহয় কম বলা হবে। এশিয়া কাপের প্রথম ম্য়াচে মাত্র ২৭ বল ব্যাট করেই  সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে জিতে গেল ভারত। প্রথমে ব্যাট করে মাত্র ৫৭ রানেই অলআউট  সংযুক্ত আরব আমিরশাহী। ভারতের বিরুদ্ধে সর্বনিম্ন স্কোরের রেকর্ড গড়ল তরা।

ধারেভারে কোনও তুলনা চলে না। তারউপর এশিয়া কাপে গতবারের চ্যাম্পিয়ন ভারত। ফলে  সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে যে জয় আসবে, সেটা প্রত্যাশিতই ছিল। কিন্তু তা বলে মাত্র ২৭ বলেই!  এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন  ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। এরপরই যেন ভারতীয় বোলার মধ্যে উইকেট নেওয়ার প্রতিযোগিতা শুরু হয়ে যায়। মাত্র ৭ রান ৪ উইকেট নেন কুলদীপ।  মাত্র ৪ রান দিয়ে শিবম দুবের ঝুলিতে তিন উইকেট।  ১৩ ওভারেই যাবতীয় লড়াই শেষ আরব ব্রিগেডের।

ম্যাচের শুরুতে কিন্তু বোঝা যায়নি যে, শেষটা এমন হবে। প্রথম ৬ ওভারে ৪১ রান তুলে ফেলেছিলেন আমিরশাহীর ব্যাটাররা। কিন্তু ওপেনার আলিশান সারাফু আর অধিনায়ক  মহম্মদ ওয়াসিম ধস নামে  আমিরশাহী ব্যাটিং লাইন আপে।  এই দুই ব্যাটার ছাড়া কেউই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। ভারতীয় বোলারদের মধ্যে হার্দিক ছাড়া প্রত্যেকেই উইকেট পেয়েছেন। একটি করে উইকেট পেয়েছেন বুমরাহ, অক্ষর প্যাটেল এবং বরুণ চক্রবর্তী।

(Feed Source: zeenews.com)