সব আন্দাজ, অনুমানই মিলে গেল তাহলে? মঙ্গল গ্রহে প্রাণের হদিশ, পাওয়া গেল ‘নমুনা’ও

সব আন্দাজ, অনুমানই মিলে গেল তাহলে? মঙ্গল গ্রহে প্রাণের হদিশ, পাওয়া গেল ‘নমুনা’ও

বিজ্ঞানীদের মতে, এই শিলাগুলিতে মঙ্গল গ্রহে প্রাচীন জীবনের সম্ভাব্য চিহ্ন রয়েছে।

বলতেই হয়, মার্কিন মুলুকের পক্ষে খবর যথেষ্টই মঙ্গলময়। কেন না, নাসার পার্সিভারেন্স রোভার একটি হ্রদের তলদেশের পলি থেকে কোটি কোটি বছর আগে তৈরি শিলার একটি নমুনা সংগ্রহ করেছে। বিজ্ঞানীদের মতে, এই শিলাগুলিতে মঙ্গল গ্রহে প্রাচীন জীবনের সম্ভাব্য চিহ্ন রয়েছে। নমুনাটি জেজেরো ক্রেটারের একটি প্রাচীন শুষ্ক নদীর তলদেশ থেকে পাওয়া গিয়েছে।