Rabies Outbreak In US: ভয়াল মহামারি! দিনে উড়ছে বাদুড়, আঁচড়ে দিচ্ছে কুকুর-বিড়াল! গত ১০ বছরে কখনও এমন মারাত্মক হয়ে ওঠেনি…

Rabies Outbreak In US: ভয়াল মহামারি! দিনে উড়ছে বাদুড়, আঁচড়ে দিচ্ছে কুকুর-বিড়াল! গত ১০ বছরে কখনও এমন মারাত্মক হয়ে ওঠেনি…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রোগের পরে রোগ! রোগের হাত থেকে নিস্তার নেই! মার্কিন যুক্তরাষ্ট্রে এক দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে মারাত্মক জলাতঙ্ক (Rabies) রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (CDC) এই বিষয়ে দেশজুড়ে জরুরি সতর্কতা জারি করেছে।

প্রাদুর্ভাবের কারণ 

সাম্প্রতিক এই প্রাদুর্ভাবের প্রধান কারণ হল বন্যপ্রাণী, বিশেষ করে বাদুড়, র‍্যাকুন, শিয়াল এবং স্কঙ্কের (skunks) মধ্যে জলাতঙ্ক ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি। এই প্রাণীগুলি অন্যত্র পেট, অর্থাৎ, পোষা প্রাণী এবং মানুষের সংস্পর্শে আসার ফলে রোগটি দ্রুত ছড়াচ্ছে।

মানুষের বিপদ 

যদিও কুকুর ও বিড়ালের মতো পোষা প্রাণীদের নিয়মিত টিকাকরণ হয়, তবুও তাদের মাধ্যমেও মানুষের সংক্রমিত হওয়ার ঘটনা ঘটে। তবে, এটাও ঠিক, মানুষের সংক্রমিত হওয়ার ঘটনা অনেক কমেছে। এখন বন্যপ্রাণীর কামড় বা আঁচড়ের মাধ্যমে সংক্রমণের ঝুঁকি বেড়েছে। জলাতঙ্ক একটি স্নায়ুজনিত রোগ যা একবার লক্ষণ দেখা দিলে প্রায় বহু ক্ষেত্রেই এটি প্রাণঘাতী হয়ে ওঠে।

লক্ষণ-প্রতিরোধ

মানুষের মধ্যে জলাতঙ্কের প্রাথমিক লক্ষণগুলি হল জ্বর, মাথাব্যথা, ক্লান্তি। পরবর্তীতে স্নায়বিক লক্ষণ যেমন বিভ্রান্তি, হ্যালুসিনেশন, পক্ষাঘাত এবং জলের প্রতি ভয় (hydrophobia) দেখা যায়। রোগের লক্ষণ দেখা দেওয়ার আগে যদি ঠিক সময়ে পোস্ট-এক্সপোজার প্রোফাইল্যাক্সিস (PEP) অর্থাৎ টিকার সম্পূর্ণ কোর্স করানো হয়, তাহলে রোগটি প্রতিরোধ সম্ভব।

সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল বা সিডিসি-র পরামর্শ

পোষা প্রাণীর টিকাকরণ করান: সব পোষা প্রাণী, বিশেষ করে কুকুর, বিড়াল এবং বেজি-কে নিয়মিত জলাতঙ্কের টিকা দেওয়ার পরামর্শ

বন্যপ্রাণী থেকে দূরে থাকা: বন্যপ্রাণী, বিশেষ করে যেগুলি অস্বাভাবিক আচরণ করছে (যেমন দিনে বাদুড়ের উড়ে বেড়ানো বা মানুষের কাছাকাছি চলে আসা), সেগুলির থেকে দূরে থাকতে বলা হয়েছে

সচেতনতা বৃদ্ধি: স্কুল, স্বাস্থ্যকেন্দ্র এবং কমিউনিটি পর্যায়ে জলাতঙ্ক প্রতিরোধের বিষয়ে সচেতনতা বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে

চিকিৎসার সহজলভ্যতা: সংক্রমণের ঝুঁকি কমাতে এবং রোগটি ছড়িয়ে পড়া রোধ করতে, স্বাস্থ্য কর্তৃপক্ষ জলাতঙ্কের টিকা এবং ইমিউনোগ্লোবিউলিন-এর সহজলভ্যতা নিশ্চিত করার জন্য কাজ করছে

মোট কথা, স্বাস্থ্য বিশেষজ্ঞরা বন্যপ্রাণীর সংস্পর্শে আসার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করার কথা বলছেন। বলছেন, কোনো প্রাণী কামড়ালে বা আঁচড় দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

(Feed Source: zeenews.com)