East Bengal: ইস্টবেঙ্গল ক্লাবে চুরি! খোয়া গেল কোটি টাকার সামগ্রী…রাস্তার দিকের…

East Bengal: ইস্টবেঙ্গল ক্লাবে চুরি! খোয়া গেল কোটি টাকার সামগ্রী…রাস্তার দিকের…

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ইস্টবেঙ্গল ক্লাবে ‘চুরি’। দুটি ফ্লাডলাইটের বৈদ্যুতিন সরঞ্জাম উধাও! চুরি যাওয়া সামগ্রীর দাম প্রায় কোটি টাকার কাছাকাছি। থানায় অভিযোগ দায়েক করা হয়েছিল।  পুলিশ তদন্তও করেছিল। সূত্রের খবর তেমনই।

কলকাতা লিগে চলছে। বৃহস্পতিবার নিজেদের মাঠেই সুপার সিক্সের ম্যাচে ইউনাইটেড কলকাতাকে ৩-০ গোলে হারিয়ে দিল ইস্টবেঙ্গল। কিন্তু মাঠে তেমন দর্শক আসেননি। ম্যাচ শেষে সমর্থকদের মাঠে আসার আহ্বান জানান লাল-হলুদ কর্তা দেবব্রত বিশ্বাস। এরপর এক সাংবাদিক প্রশ্ন করেন,  ‘ইস্টবেঙ্গল ক্লাবে তো ফ্লাডলাইট আছে। তা হলে কি দুপুরের বদলে সন্ধ্যায় খেলা ফেলা যায় না’? জবাবে ক্লাবে চুরির অভিযোগ তোলেন দেবব্রতই।

ইস্টবেঙ্গল কর্তা বলেন,  ‘রাস্তার দিকের দুটো ফ্লাডলাইটের নীচের প্লাগগুলো চুরি করে নিয়েছে। এটা কী ভাবে সম্ভব জানি না। খুব খারাপ ব‍্যাপার’। জানান,   ‘১২ থেকে ১৪ লক্ষ টাকার জিনিস চুরি হয়েছে। বেশি ছাড়া কম নয়। এটা তো আমাদের গ্যালারি না। পিডব্লিউডি দেখাশোনা করে। আবার মেরামতির কাজ শুরু হয়েছে’। সূত্রের খবর, ‘ঘটনাটি মাস তিনেক আগের। ক্লাবের তরফে ময়দান থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।  থানা থেকে পুলিশ এসে তদন্তও করে গিয়েছিল। তার পর পুলিশের তরফ থেকে আর কিছু জানানো হয়নি। ইস্টবেঙ্গল ক্লাবও আর কিছু খোঁজ নেয়নি।

(Feed Source: zeenews.com)