
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এই ভাইরাল ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই। নিজের প্রাণ বাঁচাতে সশস্ত্র ছিনতাইবাজদের হাত থেকে বাঁচতে অটোরিকশা আঁকড়ে ধরে আছেন। চলন্ত অটোতে সর্বস্ব চুরি। চুরির সময় এক মহিলার হাত, মুখ বেঁধে রেখেছিল চোরেরা। চুরির সময় মহিলাকে খুনের হুমকিও দেওয়া হয়। এরপরই চলন্ত অটো থেকে বেরিয়ে আসার চেষ্টা করেন ওই মহিলা। তখনই পাঞ্জাবের লুধিয়ানার জাতীয় সড়কে এ ভাবেই অটো থেকে ঝুলতে দেখা গিয়েছে মহিলাকে।
ভিডিয়োতে দেখা যাচ্ছে, একজন মহিলা, উসকো খুসকো চুল, পরনে চুরিদার, ঝুলে আছেন অটোর বাইরে, হাত দেখিয়ে সাহায্য চাইছেন। দ্রুত গতিতে ছুটছে অটো। এই পরিস্থিতিতে গতি আরও বাড়িয়ে দেন অটো চালক। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে অন্য গাড়িকে ধাক্কা মেরে অটোটি উল্টে যায়।
Woman narrowly escapes #robbery attempt while traveling in an auto-rickshaw; saved herself by hanging outside the vehicle
In #Ludhiana, a woman traveling in an auto-rickshaw from Jalandhar Bypass to Phillaur was targeted by the driver and his accomplice who attempted to rob her pic.twitter.com/n7zfJXPy3v
— Ashraph Dhuddy (@ashraphdhuddy) September 9, 2025
পুলিস সূত্রে জানা গেছে, ওই মহিলার নাম মীনা কুমার। তিনি জলন্ধর বাইপাস থেকে একটি অটোতে ওঠেন। তাঁর গন্তব্য ছিল ফিল্লৌর। সেখান থেকে বাস ধরার কথা ছিল। মহিলা জানিয়েছেন, অটো চালক ছাড়াও সেখানে আরও দুজন ব্যক্তি ছিল। ওই ছিনতাইবাজরা অটোচালকের ছদ্মবেশে এসেছিল। শীঘ্রই, মহিলা বুঝতে পারেন যে চালক-সহ তিন জনই ছিনতাইকারী। গন্তব্যে পৌঁছোনোর পথে পিছনের সিটে বসা এক জন ছিনতাইকারী অটোচালককে গাড়ির গতি কমাতে বলে।
তারপর পিছনের সিটে বসা দু’জন মীনাকে কাবু করার চেষ্টা করে। মীনার হাত বেঁধে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে ভয় দেখায় দুষ্কৃতীরা। চোরদের পরিকল্পনা ছিল, চুরি করার পরেই চলন্ত অটো থেকে ঝাঁপ দিয়ে পালিয়ে যাবেন। কিন্তু ভরা রাস্তায় তাদের পরিকল্পনা ভেস্তে যায়।
(Feed Source: zeenews.com)
