
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৩ সালের পর এই প্রথম। অবশেষে হিংসা কবলিত মণিপুরে মোদী। প্রধানমন্ত্রীর কাছে পেয়ে আবেগে ভেসে গেলেন স্থানীয় বাসিন্দারা। নিজেদের দুর্দশার কথা বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না অনেকেই।
লাগাতার অশান্তি। হিংসায় জ্বলছে মণিপুর। প্রধানমন্ত্রী কেন যাচ্ছেন না? প্রশ্ন তুলেছিল বিরোধীরা। INDIA জোটের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠেছিল সংসদ। আজ, শুক্রবার ইম্ফলে পৌঁছান মোদী। প্রথম গন্তব্য ছিল, রাজধানী থেকে ৬১ কিমি দূরে কুকি জনগোষ্ঠী চূড়াচাঁদপুর। কিন্তু ভারী বৃষ্টি কারণে হেলিকপ্টার নয়, সড়কপথেই চূড়াচাঁদপুরে যান প্রধানমন্ত্রী। সেখানে অশান্তি গৃহহীন মানুষদের সঙ্গে দেখা করেন তিনি।
এদিকে নেপালে পরবর্তী রাষ্ট্রনেতা হিসেবে সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতিকে সুশীলা কার্কী বেছে নিয়েছিলেন আন্দোলনকারী ছাত্র-যুবরা। গতকাল, শুক্রবার দেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি। এদিন ইম্ফলের জনসভা থেকে নেপালের নতুন প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান মোদী। বলেন, ‘নেপালের প্রত্যেক নাগরিককে কৃতজ্ঞতা জানাই, যাঁরা এই অস্থির পরিস্থিতিতেও গণতান্ত্রিক মূল্যবোধ অক্ষুণ্ণ রেখেছেন’।
মোদীর আরও বক্তব্য, ‘হিমালয়ের কোলে অবস্থিত নেপাল আমাদের ঘনিষ্ঠ বন্ধু। দু’দেশের ইতিহাস ওতপ্রোত ভাবে জড়িয়ে। নেপাল ও ভারতের পারস্পরিক বিশ্বাসের সম্পর্কও রয়েছে। এ ভাবেই আমরা একসঙ্গে অগ্রগতির পথে এগোচ্ছি। নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হওয়ার জন্য ১৪০ কোটি ভারতবাসীর পক্ষ থেকে আমি সুশীলা কার্কীকে অভিনন্দন জানাই। আমার বিশ্বাস, তিনি নেপালে শান্তি, স্থিতিশীলতা এবং সমৃদ্ধির পথ প্রশস্ত করবেন’।
(Feed Source: zeenews.com)
