নাতাশা স্ট্যাঙ্কোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জাসমিন ওয়ালির সঙ্গে হার্দিক পাণ্ড্যর সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছিল। তবে সেই সম্পর্কও ভেঙেছে বলে খবর।

হার্দিকের সঙ্গে এবার মাহিকা শর্মার নাম জড়াচ্ছে। কে তিনি? মাহিকার পেশা কী? জেনে নেওয়া যাক।

মাহিকা শর্মা পেশায় তিনি একজন অভিনেত্রী এবং মডেল, যিনি বেশ কয়েকটি বড় ব্র্যান্ডের সাথে কাজ করেছেন। রিপোর্ট অনুযায়ী ২০২৪ সালে ইন্ডিয়ান ফ্যাশন অ্যাওয়ার্ডসে মাহিকাকে মডেল অফ দ্য ইয়ার (নিউ এজ) পুরস্কারে সম্মানিত হয়েছিলেন এবং ফ্যাশন ম্যাগাজিন এলে ও গ্রাজিয়া তাঁকে একজন উদীয়মান ফ্যাশন আইকন হিসেবে সর্বসমক্ষে প্রকাশ করেছিল।

তাঁকে কিন্তু বহু সঙ্গীত ভিডিওর পাশাপাশি ইতিমধ্যেওই রুপোলি পর্দায়ও দেখা গিয়েছে। তিনি একাধিক ব্র্যান্ডের হয়ে প্রচারও করেন।

তিনি মনীষ মলহোত্র এবং অনিতা ডোংরের মতো বড় ডিজাইনারদের জন্য র্যাম্পও হেঁটেছেন। তবে আজকাল এই অভিনেত্রী-মডেল তাঁর পেশাগত জীবন থেকে বেশি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনায় রয়েছেন।

সোশ্যাল মিডিয়াতেও মাহিকা কিন্তু বেশ জনপ্রিয়। তাঁর ইনস্টাগ্রামে প্রায় ৫০ হাজারের কাছাকাছি ফলোয়ার্স রয়েছে। সেখানে তিনি একের পর এক ছবি পোস্ট করেন যা দেখে ভক্তরা প্রতিবারই মুগ্ধ হন। তাঁর ফ্যাশন সেন্স এবং স্টাইল উভয়ই ইতিমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।

তবে বর্তমানে তিনি হার্দিকের সঙ্গে ডেটিংয়ের গুজবের জন্য চর্চা। এই চর্চা শুরু হয় এক রেডডিট থ্রেডে থেকে। পোস্টটিতে মাহিকাকে একটি সেলফি তুলতে দেখা যায়। এই ছবিতে তাঁর পিছনে যে ছায়া দেখা গিয়েছে, সেটি হার্দিকের বলেই মনে করা হচ্ছে।

এখানেই শেষ নয়, নেটিজেনরা মাহিকার একটি পোস্টও লক্ষ্য করেছেন যেখানে তিনি হার্দিক পান্ড্যর জার্সি নম্বর ৩৩ সম্পর্কিত একটি পোস্ট শেয়ার করেছিলেন। দুইজনে সোশ্যাল মিডিয়ায় একে অপরকে ফলো করেন, এই বিষয়টি জানাজানি হলে তাঁদের সম্পর্কের গুঞ্জন হু হু করে ছড়িয়ে পড়ে। একে অপরের অনেক পোস্টে তাঁরা লাইকও করেছেন।

মাহিকার সাম্প্রতিক সোশ্যাল মিডিয়া স্টোরি দেখে জানা যায় তিনি দুবাইয়ে রয়েছেন। ঘটনাক্রমে সেখানেই হার্দিকসহ গোটা ভারতীয় দল এশিয়া কাপ খেলার জন্য রয়েছেন।

এছাড়াও, দুজনেই একে অপরের অনেক পোস্ট লাইক করেছেন, যার কারণে তাঁদের ডেটিংয়ের খবর জোরাল হচ্ছে। অবশ্য হার্দিক বা মাহিকার কেউই এখনও ডেটিংয়ের গুজব নিয়ে মুখ খোলেননি।
(Feed Source: abplive.com)
