
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিকৃত মানসিকতা বললেও কম হবে। রাজস্থানের যোধপুর নক্কারজনক ঘটনা, যা জানলে গা শিউড়ে উঠবে। ধিক্কার জানিয়েও কোনও লাভ হবে না। এক ব্যক্তি অবলা পশুর উপর নারকীয় অত্যাচার করে। ঘটনার সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, এক ব্যক্তি ছাগলের উপর যৌন নির্যাতন করছে।
ভাইরাল ভিডিয়োটিতে দেখা যায়, আকাশী নীল রঙের শার্ট ব্যক্তি এক ভাঙাচোরা জায়গায় একটি ছাগলকে ধর্ষণ করতে দেখা যায়। অন্য কিছু লোক জঘন্য কাজটি রেকর্ড করছে।
ভিডিয়োটিতে আরও দেখা যায়, অভিযুক্ত ব্যক্তিকে কিছু ব্যক্তির সামনে ক্ষমা চাইতে শুরু করে। ওই ব্যক্তিদের একজন অভিযুক্তকে চড় ও লাথি মারে। আরেকজন অভিযুক্তকে লাঠি দিয়ে মারতে থাকে। সেই সময় অভিযুক্ত ব্যক্তি হাতজোড় করে বারবার ক্ষমা চাইতে থাকে।
ইনস্টাগ্রামের একটি পেজ ‘streetdogsofbombay’ নেটিজেনদের অনুরোধ করেছে, যেন তারা ভিডিয়োটি শেয়ার করে, যাতে অভিযুক্তকে খুঁজে পাওয়া যায়। এদিকে, অনেক ইনস্টাগ্রাম ইউজার অভিযুক্তের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। এক নেটিজেন লেখেন, ‘পরের জন্মে ও যেন মানুষ হয়, কারণ এই দেশে ও ন্যায় পাবে না।’ অন্য একজন লেখেন, ‘নিমর্মতার চূড়ান্ত। এই বর্বররা সমাজ এবং প্রাণী উভয়ের জন্য হুমকি। প্রশাসনকে এর বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া উচিত।’
আবার একজন লেখেন, ‘রাজস্থানে কী হচ্ছে? এটা অত্যন্ত উদ্বেগজনক এবং বিরক্তিকর। দয়া করে এই লোকটিকে জেলে পাঠান, এ সমাজের জন্য হুমকি।’ অন্যদিকে, এখনও পর্যন্ত পুলিস কোনও বিবৃতি জারি করেনি। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে কিনা তা এখনও স্পষ্ট নয়।
(Feed Source: zeenews.com)
