Trumps wishes Modi on Birthday: জন্মদিনের মোদীকে শুভেচ্ছা ট্রাম্পের! প্রধানমন্ত্রী বললেন…

Trumps wishes Modi on Birthday: জন্মদিনের মোদীকে শুভেচ্ছা ট্রাম্পের! প্রধানমন্ত্রী বললেন…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারত-মার্কিন বাণিজ্য আলোচনার মাঝেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন আমেরিকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক্স হ্যান্ডেল পোস্টে সেকথা জানিয়েছেন মোদী নিজেই।

এক্স হ্য়ান্ডেলে মোদী লিখেছেন, ‘আমার বন্ধু, রাষ্ট্রপতি ট্রাম্প, আমার ৭৫তম জন্মদিনে আপনার ফোন কল এবং উষ্ণ শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার মত আমিও ভারত-মার্কিন ব্যাপক এবং বৈশ্বিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ সমাধানের জন্য আপনার উদ্যোগগুলিকে আমরা সমর্থন করি’।

৭৫ তম জন্মদিনে মোদীকে বিশেষ উপহার পাঠিয়েছেন  লিওনেল মেসি। ডিসেম্বরেই ভারতে আসছেন আর্জেন্টাইন সুপারস্টার। তখন মোদীর সঙ্গে দেখা করার কথা রয়েছে তাঁর। স্পোর্টস প্রোমোটার  শতদ্রু দত্ত জানিয়েছেন, ‘মেসির সঙ্গে যখন দেখা করেছিলাম, তখন বলেছিলাম আমাদের প্রধানমন্ত্রীর এবছর ৭৫তম জন্মদিন। তাঁর জন্য একটি জার্সিতে লিখে দাও। তিনি সেই জার্সিতে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন’। বলেন, ‘জার্সিটা অনেকদিন আগেই নিয়ে এসেছিলাম, তবে সঠিক সময়ের অপেক্ষা করছিলাম। ভেবেছিলাম ৭৫তম জন্মদিনের ঠিক আগে উপহারটা পৌঁছে দেওয়ার’।

(Feed Source: zeenews.com)