Deadly Encounters: সীমান্তে ভয়ংকর রক্তাক্ত সংঘর্ষে ৬৪ মৃত্যু! টিটিপি’র সঙ্গে হিংস্র যুদ্ধে মৃত্যু ১৯ পাকসেনার, গোপন ডেরায় মারা গেলেন ৪৫ জন…শাহবাজ বললেন…

Deadly Encounters: সীমান্তে ভয়ংকর রক্তাক্ত সংঘর্ষে ৬৪ মৃত্যু! টিটিপি’র সঙ্গে হিংস্র যুদ্ধে মৃত্যু ১৯ পাকসেনার, গোপন ডেরায় মারা গেলেন ৪৫ জন…শাহবাজ বললেন…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সীমান্তে ভয়ংকর সংঘর্ষ! পাক-আফগান  (Afghan border) সীমান্তে তীব্র সংঘর্ষে মারা গেলেন ১৯ পাক সেনা (19 soldiers Pakistani security forces) ৪৫ জন তেহরিক-ই-তালিবান (45 fighters of the Tehrik-i-Taliban Pakistan/TTP)। কয়েকদিন ধরেই এই সংঘাত চলেছে। পাকিস্তানের অশান্ত উত্তরপশ্চিম প্রদেশে (Pakistan’s restive northwestern provinces) টিটিপির তিনটি গোপন ডেরায় তল্লাশি চালাতে গিয়েই এই কাণ্ড (result of raids on three TTP hideouts)!পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ (Shehbaz Sharif) বলেছেন, তাঁর সরকার দেশে সন্ত্রাস মোকাবিলায় পূর্ণ শক্তি ব্যবহার করবে।

সাম্প্রতিক সন্ত্রাস

সাম্প্রতিক সময়ে পাকিস্তানে, বিশেষ করে খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে বলেই খবর। ২০২২ সালের নভেম্বর মাসে তেহরিক-ই-তালিবান পাকিস্তানের সঙ্গে সরকারের যুদ্ধবিরতি ভেঙে যায়। সংগঠনটি তখন নিরাপত্তা বাহিনী, পুলিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সদস্যদের বিরুদ্ধে হামলা বাড়ানোর ঘোষণা করেছিল। তারপর থেকেই অশান্তি বেড়েছে বই, কমেনি!

ভারতের মদদপুষ্ট?

রাষ্ট্রীয়ভাবে পাকিস্তান সরকার নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে (টিটিপি) বোঝাতে ফিতনা আল খাওয়ারিজ শব্দ ব্যবহার করে। আবার বেলুচিস্তানভিত্তিক গোষ্ঠীগুলিকে তারা ফিতনা আল হিন্দুস্তান বলে উল্লেখ করে। এর মধ্য দিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানে সন্ত্রাস ও অস্থিরতা তৈরির অভিযোগ তুলে ধরে তারা। আইএসপিআর আরও বলে, ১০ থেকে ১৩ সেপ্টেম্বর দুই জায়গায় সংঘর্ষে ভারতের মদদপুষ্ট ফিতনা আল খাওয়ারিজ গোষ্ঠীর ৩৫ সদস্য নিহত হয়েছেন। তাঁদের মধ্যে ওই ১৩ জনও আছেন।

শাহবাজ শরিফ ও আসিম মুনির

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তাঁর সরকার দেশে সন্ত্রাস মোকাবিলায় তাঁদের পূর্ণ শক্তি ব্যবহার করবে। রেডিও পাকিস্তানের খবরে বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির পরে বান্নু এলাকা সফর করেন। সেখানে তাঁরা সন্ত্রাসবিরোধী উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন। তাঁরা দক্ষিণ ওয়াজিরিস্তানে নিহত সেনাদের জানাজাতেও অংশ নেন। শাহবাজ শরিফ আবারও দৃঢ়ভাবে ঘোষণা করেছেন, পাকিস্তানে সন্ত্রাসবিরোধী লড়াই পূর্ণ শক্তি দিয়েই চালিয়ে যাওয়া হবে। তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না।

ভারতকে দুষলেন শাহবাজ

শাহবাজের অভিযোগ, পাকিস্তানে হামলাকারীদের নেতা ও পৃষ্ঠপোষকেরা আফগান ভূমিতে অবস্থান করছেন এবং ভারতের সমর্থন পাচ্ছেন। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ নিয়ে কোনো ধরনের রাজনীতি বা বিভ্রান্তিকর প্রচারণা পাকিস্তান মেনে নেবে না। যারা সন্ত্রাসীদের সহায়তা করে, তাদের হয়ে সাফাই গায় কিংবা ভারতের ছায়ায় থেকে কাজ করে, তারা মূলত পাকিস্তানের শত্রু এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শাহবাজ শরিফ খাইবার পাখতুনখাওয়ার জনগণ-সহ গোটা জাতির ঐক্য ও দৃঢ়তার প্রশংসা করেন। তিনি আশ্বাস দেন, সন্ত্রাস মোকাবিলায় কার্যকর জবাব নিশ্চিত করতে সরকার দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেবে।

(Feed Source: zeenews.com)