নতুন ভাইরাল শাড়ি ট্রেন্ড! প্রম্পট কপি-পেস্ট করলেই দেখবেন ম্যাজিক… ‘গুগল জেমিনি’-র ‘সেরা আবিষ্কার’, চমকের পর চমক, ফিরে পাবেন ছেলেবেলা

নতুন ভাইরাল শাড়ি ট্রেন্ড!  প্রম্পট কপি-পেস্ট করলেই দেখবেন ম্যাজিক… ‘গুগল জেমিনি’-র ‘সেরা আবিষ্কার’, চমকের পর চমক, ফিরে পাবেন ছেলেবেলা

এক নজরে দেখে নেওয়া যাক জেমিনি ন্যানো বানানা ব্যবহার করে ‘হাগ মাই ইয়ঙ্গার সেল্ফ’ এআই এডিটে ছবি তৈরি করার উপায়। রইল ইংরেজি প্রম্পট, তা কপি পেস্ট করে নিলেই কাজ হয়ে যাবে।

নিজের পছন্দ মতো ছবি বানানোর খেলায় মজেছে নেটদুনিয়া। একের পর এক প্রম্পট, একের পর এক ট্কেন্ড। গুগল জেমিনির এআই ইমেজ জেনারেশন টুল ন্যানো বানানা দিয়ে নিজের ছবি এডিট করার খেলায় এখন মেতেছে নেটদুনিয়া। মূর্তি, রেট্রো শাড়ি লুক এ সব ছাপিয়ে নিজের শৈশবকে আলিঙ্গন করার এক সুযোগও এই টুল দিচ্ছে। এটি একটি নয়া ইনস্টাগ্রাম ট্রেন্ডের জন্ম দিয়েছে, যা এখন ‘হাগ মাই ইয়ঙ্গার সেল্ফ’ নামে পরিচিত হয়েছে, যেখানে ইউজাররা তাঁদের ছোটবেলার সত্ত্বাকে কোলে নিয়ে তাঁদের বর্তমান ছবি তৈরি করছেন। এই ট্রেন্ডটিও ভাইরাল হয়েছে দেখতে দেখতে।