
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভয়ংকর বললেও কম বলা হয়। স্বামীর প্রতি স্ত্রীর আনুগত্য নিয়ে প্রশ্ন উঠেছিল। মোদ্দা কথা চরিত্র নিয়ে প্রশ্ন উঠেছিল। তার জন্য গৃহবধূকে ভয়ংকর পরীক্ষা দিতে বাধ্য করল শ্বশুরবাড়ির পরিবার। ফুটন্ত তেলের কড়াইয়ে হাত ডুবিয়ে চরিত্রের পরীক্ষা দিতে গিয়ে হাত পুড়ে মারাত্মক জখম হলেন গৃহবধূ। শ্বশুরবাড়ির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিল পুলিস। গুজারাটের মেহসেনা জেলার ঘটনা। সেই খবর ভাইরাল হয়েছে সোশ্য়াল মিডিয়ায়।
বিয়ের পর থেকেই ওই গৃহবধূর চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছিল শ্বশুরবাড়ির তরফ থেকে। এনিয়ে বিস্তার গোলমাল হয়েছে। গত ১৬ সেপ্টেম্বর ঘটনা মারাত্মক আকার নেয়। ফের চরিত্র নিয়ে প্রশ্ন ওঠে গৃহবধূর। এরপরই গৃহবধূর গৃহবধূর ননদ যমুনা ঠাকুর, ননদাই মনুভাই ঠাকুর ও পরিবারের আরও দুই সদস্য তাকে চরিত্রের পরীক্ষা দিতে বলেন। ঠিক হয়, গরম তেলের কড়াইয়ে হাত ডুবিয়ে তারে তার চরিত্রের সততার প্রমাণ দিতে হবে। সেই মতো তাকে গরম তেলের কড়াইয়ে হাত ডোবাতে বাধ্য করা হয়। হাত দিয়েই যন্ত্রণায় তা তুলে নেন ওই গৃহবধূ। মুহূর্তে হাত পুড়ে ফোস্কা পড়ে যায়।প্রতিবেশীদের চিৎকার শুনে এসে তাকে উদ্ধার করা হয় এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর পুলিশের অভিযান শুরু হয় এবং চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই গৃহবধূর অভিযোগের ভিত্তিতে তার স্বামী, ননদ ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে।
(Feed Source: zeenews.com)
