)
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: নেশায় মত্ত হয়ে উদ্দাম প্রেম! কিশোরী আর তার প্রেমিক চড়ে বসল পুলিসের ভ্যানের মাথায়। যার জেরে তুমুল হট্টগোল পড়ে গেল এলাকায়। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়।
রাজস্থানের কোটায় এক নাবালিকা কিশোরী ও তার প্রেমিক ২২ বছরের যুবক পুলিসের জিপের ছাদে উঠে হট্টগোল সৃষ্টি করে। সেই নাটকীয় দৃশ্য দেখার জন্য লোক জমে যায় এলাকায়। ২২ বছর বয়সী ওই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন। আর ১৭ বছর বয়সী ওই কিশোরীও পুলিসের জিপের ছাদে উঠে অশ্লীল ভাষায় চিৎকার করছিল। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ঘটনার ভিডিয়ো।
শেষে পুলিস যেই যুগলকে ধরতে যায়, ওমনি তারা পালানোর চেষ্টা করে। তবে শেষমেশ পুলিস দুজনকেই ধরে ফেলে। জানা গিয়েছে, ওই কিশোরী বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। যারপরই তার পরিবার কোটার নান্তা থানায় মিসিং ডায়েরি করে। পুলিস তদন্তে নেমে যুবককে খুঁজে পায়। তার সঙ্গেই ছিল ওই কিশোরী। দুজনকে থানায় নিয়ে আসার জন্য পুলিস যখন তাদের পুলিসের জিপে তোলার চেষ্টা করে, তখনই তাঁরা একাণ্ড ঘটায়।
(Feed Source: zeenews.com)
