
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বড় সাফল্য ডিআরডিওর। ট্রেন থেকেই এবার ছোড়া যাবে অগ্নি মিসাইল। সেই পরীক্ষা হয়ে গেল বৃহস্পতিবার সকালে। রেলে বিশেষ এক ধরনের প্লাটফর্ম তৈরি করে সেখান থেকেই উত্ক্ষেপণ করা হল মাঝারি পাল্লার অগ্নি প্রাইম মিসাইল।
অগ্নি প্রাইম উত্ক্ষেপণের পর প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এক্স হ্যান্ডেলের সেই ভিডিয়ো শেয়ার করেছেন। রাজনাথ লিখেছেন, এই ধরনের মিসাইল লঞ্চ এই প্রথম। রেল নির্ভর একটি বিশেষ ধরনের মোবাইল লঞ্চার থেকে অগ্নি মিসাইল লঞ্চ করা হয়। দেশের যেখানে রেল নেটওয়ার্ক রয়েছে সেখান থেকেই এই মিসাইল লঞ্চ করা যাবে। ফলে খুব দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা খাড়া করতে পারবে ভারত।
India has carried out the successful launch of Intermediate Range Agni-Prime Missile from a Rail based Mobile launcher system. This next generation missile is designed to cover a range up to 2000 km and is equipped with various advanced features.
The first-of-its-kind launch… pic.twitter.com/00GpGSNOeE
— Rajnath Singh (@rajnathsingh) September 25, 2025
রাজনাথ আরও লেখেন, ডিআরডিওকে শুভেচ্ছা। তাদের সহায়তাতেই অগ্নি প্রাইম মিসাইল উত্ক্ষেপণ করা গেল। এর ফলে দুনিয়ায় যে গুটিকয় দেশের হাতে রেল নেটওয়ার্ক ব্য়বহার করে মিসাইল উত্ক্ষেপণ করা ক্ষমতা রয়েছে সেইসব শক্তিধর দেশের সঙ্গে একই বন্ধনীতে চলে এলে ভারত।
অগ্নি প্রাইম হল নতুন প্রজন্মের ব্যালিস্টিক মিসাইল। এটির পাল্লায় ২০০০ কিলোমিটার। ফলে অগ্নি প্রাইমের আওতায় চলে আসবে একাধিক প্রতিবেশী দেশ।
উল্লেখ্য, মিশন দিব্যাস্ত্র-এর আওতায় ২০২৪ সালে অগ্নি ৫ মিসাইলের পরীক্ষা করে ভারত। এর মধ্যে ছিল MIRV সিস্টেম। এই সিস্টেম থাকার ফলে অগ্নি ৫ মিসাইল একইসঙ্গে ৩-৪টি ওয়্যার হেড বহন করতে পারবে। আঘাত করতে পারবে বিভিন্ন লক্ষ্যবস্তুতে।
(Feed Source: zeenews.com)
