Normal back pain paralysed techie: সামান্য পিঠে ব্যথায় সারাজীবনের মতো ভারতীয় টেকি হারালেন… কারণ, তাঁর মেরুদণ্ডে…

Normal back pain paralysed techie: সামান্য পিঠে ব্যথায় সারাজীবনের মতো ভারতীয় টেকি হারালেন… কারণ, তাঁর মেরুদণ্ডে…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সামান্য পিঠে ব্যথা। ব্রিটেনে বসবাসকারী এক ভারতীয় প্রযুক্তিবিদ ভেবেছিলেন, এটি স্বাভাবিক পিঠের ব্যথা। কিন্তু এই অবহেলা-ই মারাত্মক হয়ে দাঁড়াল। প্রায় পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েন ২৫ বছর বয়সী ওই ভারতীয় প্রযুক্তিবিদ। পিঠে ব্যথায় তাঁকে স্ক্যান করাতে বলেছিলেন চিকিৎসক। কিন্তু সেই স্ক্যান করাতে দেরি করেন তিনি।

আর সেটাই ডেকে আনে বিপদ। পিঠের মাঝের ব্যথাটা দ্রুত পরিস্থিতি আরও খারাপের দিকে ঠেলে দেয়। তিনি বাধ্য হন হুইলচেয়ারের সাহায্য নিতে। মাস তিনেক আগে হালকা পিঠের ব্যথা দিয়ে শুরু। প্রথমে ব্যথানাশক ওষুধে আরাম মিললেও তারপর পায়ে এক অদ্ভুত ভারী ভাব। ঝিঁঝিঁ পোকার অনুভূতি। হঠাৎ হাঁটা দৌড়ানোর শক্তি কমে আসে। ধীরে ধীরে তাঁর পায়ের দুর্বলতা আরও বাড়ে

শেষে ব্রিটেন থেকে হায়দরাবাদে ফেরার সময়, তিনি আর হাঁটতে পারছিলেন না। হুইলচেয়ারে করে তাঁকে নামানো হয়। এরপর পরীক্ষায় ধরা পড়ে যে, ওই যুবকের স্পাইনাল টিউবারকুলোসিস হয়েছে। তাঁর মেরুদণ্ডের D7-8 কর্ডে এপিডুরাল টিউমার হয়েছেডিকম্প্রেশন সার্জারি ও টিবির চিকিৎসার পর ওই যুবক শেষে প্যারাপেরেটিক হয়ে পড়েন ও তাঁর মূত্রাশয়ের নিয়ন্ত্রণ হারান।

বিশেষজ্ঞরা তাই বলছেন, পা দুর্বলতা, অসাড়তা বা মূত্রাশয়ের সমস্যা সহ ক্রমাগত পিঠের ব্যথা কখনওই উপেক্ষা করা উচিত নয়। কারণ সামান্য ব্যথা ভেবে অবহেলা, ডেকে আনতে পারে চরম কোনও পরিণতি।

(Feed Source: zeenews.com)